News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-পাক সীমান্তের কাছে বিএসএফের গুলিতে মৃত চার চোরাচালানকারী, উদ্ধার ১০ কেজি হেরোইন
Image

ভারত-পাক সীমান্তের কাছে বিএসএফের গুলিতে মৃত চার চোরাচালানকারী, উদ্ধার ১০ কেজি হেরোইন

ফেরজপুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবের খেম করণ এলাকার ভারত-পাক সীমান্তের কাছে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃতু্য হল চার চোরাচালানকারীর| মৃত চারজনের মধ্যে দু’জন ভারতীয় ও দু’জন পাক নাগরিক| বিএসএফের আই জি অনিল পালিয়াল জানিয়েছেন, দুই ভারতীয়ের কাছে চোরাই মাল পাচার করতে এসেছিল ওই দুই পাকিস্তানের নাগরিক|রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ ফেরজপুর সেক্টরের মেহন্দিপুর সীমান্ত এলাকায় হঠাত্ই সন্দেহভাজন গতিবিধি নজরে পরে সীমান্ত রক্ষী বাহিনীর| পাঠানকোট হামলার পর থেকেই যেহেতু যে কোনও অনুপ্রবেশের ঘটনাকে যথেষ্ট কড়া হাতে দমন করার নির্দেশ রয়েছে, তাই সঙ্গে সঙ্গে গুলি চালান হয়| মৃত পাচারকারীদের থেকে মোট ১০ কেজি হেরোইন ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে| এখনও ভারতীয় দুই নাগরিককে শনাক্ত করা যায়নি| তবে ঘটনার তদন্ত চলছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top