News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্র জিকা ভাইরাস নিয়ে তৎপর, নিশ্চিন্তে রয়েছে রাজ্য সরকার
Image

কেন্দ্র জিকা ভাইরাস নিয়ে তৎপর, নিশ্চিন্তে রয়েছে রাজ্য সরকার

encephalitisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ জিকা ভাইরাস নিয়ে নিশ্চিন্তে রয়েছে রাজ্য সরকার৷ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সারা দেশে এলার্ট জারি করেছে৷ এই ভাইরাস মোকাবিলায় নতুন নীতি নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যে৷ বিভিন্ন বিমান বন্দর এবং সীমান্তে চলছে পরীক্ষা নিরিক্ষা৷ কিন্তু রাজ্যে এনিয়ে কোন হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না৷ আগরতলা বিমান বন্দরে নামকাওয়াস্তে বসানো আছে স্ক্যানার৷ অভিযোগ, সেই ডেস্কে কখনই স্বাস্থ্য দপ্তরের আধিকারীকদের দেখা যায় না৷ আখাউরা সীমান্তেও এই ধরনের ভাইরাস স্ক্যান করার কোন ব্যবস্থা নেই৷ অথচ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বেনাপোলে সমস্ত যাত্রীদের আসা যাওয়ার সময় পরীক্ষা করে দেখে নিচ্ছে কেউ কোন ধরনের ভাইরাসে আক্রান্ত আছেন কিনা৷ ত্রিপুরা থেকে আন্তর্জাতিক বিমান উঠা নামা এখনো শুরু হয়নি৷ ফলে ঝঁুকি অনেকটা কম ঠিকই৷ কিন্তু ইদানিং রাজ্যে বহু বিদেশী পর্যটক আসছেন৷ লাতিন আমেরিকা থেকে উৎপত্তি জিকা ভাইরাস বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা৷ সেই মোতাবেক সতর্ক থাকার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক হুশিয়ারী দিয়েছে৷
রাজ্যে অবশ্য এধরনের উদাসীনতা নতুন নয়৷ যখন সোয়াই ফ্লু’র থাবা সারা দেশে মহামারীর আকার ধারণ করেছিল তখনও আগরতলা বিমান বন্দরে ভাইরাস স্ক্যান করার মেশিন নাম মাত্র বসিয়ে দায়িত্ব সেরেছিল স্বাস্থ্য দপ্তর৷ আবারও যখন জিকা ভাইরাস নিয়ে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তখনও চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে স্বাস্থ্য দপ্তর বলে অভিযোগ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি দেখা দেয়নি ভারতে৷ তবুও, যেখানে বাংলাদেশ সরকার ভারত থেকে যে সকল যাত্রীরা বেনাপোল দিয়ে প্রবেশ করছেন তাঁদের পরীক্ষা নিরিক্ষা না করে ছাড়ছেন না৷ তাহলে ত্রিপুরায় কেন এধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, এনিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top