News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত ফার্স্ট ক্লাসে ছাড় নাও পেতে পারেন প্রবীণ নাগরিকরা
Image

ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত ফার্স্ট ক্লাসে ছাড় নাও পেতে পারেন প্রবীণ নাগরিকরা

indianrailwaylogoনয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) :  আগামীদিনে ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত ফার্স্ট ক্লাসে যাত্রা করলে কোনও রকম ছাড় নাও পেতে পারেন প্রবীণ নাগরিকরা| এমনটাই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে রেলমন্ত্রক| বর্তমানে প্রথম শ্রেণির কামরায় যাত্রা করলে প্রবীণ নাগরিকদের ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়| এবার থেকে সেই ছাড়া তুলে দেওয়ারই ভাবনাচিন্তা শুরু করেছে রেলমন্ত্রক| মূলত রেলের আয় বাড়ানো এবং রেলের পরিকাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনার জন্যই এই পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন রেল আধিকারিকরা| রেলে টিকিটের দামের উপর ছাড় দেওয়া হয় প্রায় ৫৩টি ক্ষেত্রে| যার মধ্যে রয়েছেন শারীরিক অক্ষম ব্যক্তি, খেলোয়াড়, শিল্পী, শহিদের পরিবারসহ আরও বেশ কয়েকজন| প্রত্যেকদিন এই পরিমাণ মানুষের টিকিটের উপর ছাড়পত্র দেওয়ার ফলে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা| এই বিষয়ের পরিবর্তন চাইছেন রেল আধিকারিকরা| তাঁরা মনে করছেন, দীর্ঘদিন ধরে লোকসানের চলা রেল ধীরে ধীরে লাভের মুখ দেখতে চলেছে, সেখানে দাঁড়িয়ে নতুন করে আর লোকসানের বোঝা বাড়াতে চাইছে না রেলমন্ত্রক|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top