News Flash

  • Home
  • Uncategorized
  • মারা গেলেন প্রখ্যাত কার্টুনিস্ট সুধীর তাইলাং
Image

মারা গেলেন প্রখ্যাত কার্টুনিস্ট সুধীর তাইলাং

Sudhir Tailangনয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রখ্যাত কার্টুনিস্ট সুধীর তাইলাংয়ের জীবনাবসান হল| শনিবার দুপুরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর| পদ্মশ্রীপ্রাপ্ত কার্টুনিস্ট সুধীর তাইলাংয়ের মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ| প্রখ্যাত কার্টুনিস্ট সুধীর তাইলাংয়ের মৃতু্য হলেও তাঁর কীর্তি চিরকাল সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে টু্যইট করেছে জাতীয় কংগ্রেস|
সুধীর তাইলাংয়ের মেয়ে অদিতি জানান, দীর্ঘদিন ধরে ব্রেন ক্যান্সারে ভুগছিলেন সুধীর তাইলাং| দুবছর আগে তাঁর মাথায় দুটি অস্ত্রোপচারও করা হয়| সম্প্রতি তাঁর বাঁচার আশা ছেড়ে দেন চিকিত্সকরা| তবুও শেষ চেষ্টা হিসাবে গুরগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় সুধীর তাইলাংকে| প্রায় একমাস হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি| তারপর এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ গুরগাঁওয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি কার্টুনিস্ট| তবে এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে না| আগামীকাল অর্থাত্ রবিবার দুপুরে সুধীর তাইলাংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে অদিতি জানিয়েছেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top