News Flash

  • Home
  • Uncategorized
  • জোট ঃ সিপিএম কি চাইছে, জানতে চাইলেন কংগ্রেস সভানেত্রী
Image

জোট ঃ সিপিএম কি চাইছে, জানতে চাইলেন কংগ্রেস সভানেত্রী

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারী৷৷ কংগ্রেসের সাথে জোটের বিষয়ে সিপিএম কি চাইছে তা জানতে চাইলেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী৷ সেই মতো কংগ্রেস নেতা আব্দুল মান্নানের কাছে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি৷ আদৌ সিপিএম কংগ্রেসের সাথে জোট চাইছে কিনা সেই সন্দেহ দূর করতেই সোনিয়া গান্ধী এবার বঙ্গের দলীয় নেতৃত্বদের মতামত বিশ্লেষণ শুরু করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল৷ সম্প্রতি দলের সহ-সভাপতির কাছে সিপিএমের সাথে জোটের বিষয়ে বঙ্গের একাধিক নেতৃত্বরা সওয়াল করেছেন৷ এমনকি তাদের দাবি পশ্চিমবঙ্গে সিপিএমও চাইছে তৃণমূলকে সরাতে কংগ্রেসের সাথে জোট গঠন করতে৷ সূত্র অনুসারে জানা গেছে, সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বকে জোটের প্রশ্ণে কি অবস্থান নিয়েছেন সেটাকেই কংগ্রেস সভানেত্রী গুরুত্ব দিচ্ছেন৷ তিনি আব্দুল মান্নানের সাথে বৈঠকে সরাসরি প্রশ্ণ করেছেন সিপিএমের রাজ্য নেতৃত্বরা জোট চাইলেও কেন্দ্রীয় নেতৃত্বরা কি জোট চাইছেন? মান্নানের দাবি জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের মনোভাব ইতিবাচক৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top