News Flash

  • Home
  • Uncategorized
  • ফের একমঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
Image

ফের একমঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ফের একমঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে| তা হতে পারে এমাসেই| কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য এমাসের ১৫-২২ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর| সাগর বন্দর শিলান্যাসে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে| মুখ্যমন্ত্রীর দফতর ইতিবাচক সম্মতি দিলেই একমঞ্চে দেখা যাবে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে|
গতকাল ইন্ডিয়া মেরিটাইম সামিটের প্রস্তুতি বৈঠকে জাহাজ মন্ত্রকের অফিসাররা প্রধানমন্ত্রীর রাজ্যে আসার কথা জানান| এক অফিসার জানান, কপিল মুনির আশ্রমের পাশে সাগর বন্দরের শিলান্যাস অনুষ্ঠানটি হবে| সেখানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে তিনটি দিনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে|

Releated Posts

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top