News Flash

  • Home
  • Uncategorized
  • কয়েকজন মুসলিম ধর্মাবম্বীদের জন্য লাঞ্ছিত হতে হচ্ছে সমস্ত মুসলিমদের ঃ ওবামা
Image

কয়েকজন মুসলিম ধর্মাবম্বীদের জন্য লাঞ্ছিত হতে হচ্ছে সমস্ত মুসলিমদের ঃ ওবামা

OBAMAওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি (হি.স.): গোটা বিশ্বে মুসলিম ধর্মাবলম্বীর কয়েকজন সন্ত্রাসবাদী আক্রমণ চালাচ্ছে, আর তার জন্য লাঞ্ছনার শিকার হতে হচ্ছে সমস্ত মুসলিমদের| বাল্টিমোরের মেরিল্যান্ডের এক মসজিদে গিয়ে এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা| মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মসজিদে গিয়ে ওবামা বলেছেন, `মুসলিম ধর্মের সব মানুষরা জঙ্গি নয়| মুসলিমদের আক্রমণের মাধ্যমে বাস্তবে গোটা বিশ্ববাসীর বিশ্বাসে আঘাত হানছে বর্তমান সমাজ|’ ওবামার দাবি, সমস্ত ধর্মকে সমান গুরুত্ব দেওয়াতে বিশ্বাস করেন মার্কিনবাসীরা|
উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্পর্কে অন্য ধর্মের মানুষদের যা ধারণা, তাতে বলা যায় পরিস্থিতি রীতিমতো চিন্তার| কিন্তু কোনও বিশেষ ধর্মের মানুষকে আক্রমণ করা মানে, পুরো মনুষ্য সভ্যতা যে বিশ্বাসের ভীতের ওপর দাঁড়িয়ে আছে, তা ভেঙে দেওয়া| তাই আমেরিকাবাসীকে সব ধর্মকে সমান গুরুত্ব দিতেই আবেদন জানিয়েছেন ওবামা| একইসঙ্গে, মুসলিম ধর্মের মানুষদেরও মন থেকে জেহাদি চিন্তাভাবনা ত্যাগ করার জন্যেও আবেদন করেছেন তিনি| প্রতিটি মুসলিম-মার্কিনিদের উদ্দেশে ওবামার বার্তা, তাঁরা হয় মুসলিম অথবা মার্কিনবাসী নন| তাঁরা মুসলিম এবং মার্কিনি| তাঁদের উদ্দেশে ওবামার বার্তা বিশ্বকে দেখিয়ে দিন আপনারা নিজের ধর্ম বিশ্বাস অটুট রেখেও এক বহুত্ববাদী সমাজের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top