News Flash

  • Home
  • Uncategorized
  • দামাস্কসে শিয়া মসজিদে আইএস হামলা, মৃত ৭১
Image

দামাস্কসে শিয়া মসজিদে আইএস হামলা, মৃত ৭১

muder photoবেইরুট, ১ ফেব্রুয়ারি (হি.স.): ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি হামলায় রক্তাক্ত হল সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি শিয়া মসজিদ| আইএস জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে মৃতু্য হয়েছে ৭১ জনের| আহতের সংখ্যা বহু| মৃতদের মধ্যে রয়েছে ৫ শিশুও| সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট|
সিরিয়ায় নিযুক্ত ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণকারী দল জানিয়েছে, শিয়া সম্প্রদায়ের সায়িদা জয়নব মসজিদের কাছে পরপর দু’টি বিস্ফোরণ হয়| প্রথম বোমাটি ছিল একটি গাড়িতে| দ্বিতীয়টি এক আত্মঘাতী বোমারু| মসজিদের বাইরে জনবহুল এলাকায় মিশে গিয়ে বিস্ফোরণটি ঘটায় সে| দামাস্কাসের দক্ষিণাঞ্চলের ওই জনবহুল এলাকায় ইরান, লেবানন এবং মুসলিম বিশ্বের অন্যান্য অংশ থেকে শিয়ারা সমবেত হয়| তাদের কাছে এটি একটি পবিত্র স্থান| বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে আশেপাশের বেশ কয়েকটি বহুতল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top