News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীকে কুপিয়ে হত্যা, যাবজ্জীবন সাজা স্ত্রীর
Image

স্বামীকে কুপিয়ে হত্যা, যাবজ্জীবন সাজা স্ত্রীর

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সোনামুড়া মহকুমার তৈবান্দালের লালছড়া এলাকায় পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজাপ্রাপ্ত মহিলার নাম লিলু বিবি৷ জানা যায়, ২০১১ সালের ১১ জুলাই সোনামুড়ার তৈবান্দাল গ্রামের লালছড়া এলাকায় লিলু বিবি তার স্বামী সাদেক মিয়াকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল৷ হত্যাকান্ড সংগঠিত করে পরদিন সকালে পরিবার প্রতিবেশীদের জানিয়েছিল, কে বা কারা ঘরে ঢুকে তার স্বামীকে হত্যা করেছে৷ জানা যায়, লিলু বিবির সঙ্গে প্রতিবেশী নরুল ইসলামের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল৷ এরই জের ধরে স্বামীকে হত্যা করেছিল স্ত্রী৷ এব্যাপারে সোনামুড়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছিল৷ দীর্ঘ শুনানির পর সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শুভাশিষ শর্মা আজ এব্যাপারে রায় ঘোষণা করেন৷ এই মামলার রায়ে অভিযুক্ত স্ত্রী লিলু বিবিকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন৷ এই মামলার রায়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন৷ প্রসঙ্গত, তথ্যাভিজ্ঞ মহলের মতে সামাজিক অবক্ষয়ের ঘটনা ক্রমেই নজরে আসছে৷ তাতে দেখা গিয়েছে, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জেরে পরিবারগুলি ক্রমশ ধবংসের পথে যাচ্ছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top