News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি, গুরুতর জখম দু’জন
Image

খয়েরপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি, গুরুতর জখম দু’জন

bomb blastনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ খয়েরপুরের বৃদ্ধিনগর সিএনজি স্টেশনে শনিবার আকস্মিক বিস্ফোরণে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে খয়েরপুরের বৃদ্ধিনগর সিএনজি স্টেশন সংলগ্ণ এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ স্থানীয় সূত্রে জানা যায় সিএনজি স্টেশনে অটো এবং গাড়িতে গ্যাস ঢোকানোর সময় হঠাৎই একটি মেশিন বিস্ফোরিত হয়৷ তাতে সিএনজি স্টেশনের কর্মী সুজন ঘোষ (২৭) গুরুতরভাবে আহত হয়৷ এছাড়া একটি ইকো গাড়ির চালকও আহত হয়৷ তাদের দুজনকেই জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সিএনজি কর্মী সুজন ঘোষকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ ঐ ঘটনায় একটি অটো রিক্সা পুড়ে ছাঁড়খাড় হয়ে গেছে৷ অপর একটি ইকো গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার পর পরই সিএনজি স্টেশনের অগ্ণিনির্বাপক ব্যবস্থাকে কাজে লাগিয়ে আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা করা হয়৷ এই প্রয়াস অবশ্য অনেকটাই সফল হয়েছে৷
খবর পেয়ে দমকল বাহিনীও ঘটনাস্তলে ছুটে আসে৷ এর ফলে সিএনজি স্টেশন থেকে আগুন বেশি দূর গড়াতে পারেনি৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশ এলাকার বাড়িঘরেও তীব্র আতঙ্ক দেখা দেয়৷ সিএনজি স্টেশনের অগ্ণিনির্বাপক ব্যবস্থাকে সঙ্গে সঙ্গে কাজে লাগানো না হলে আজ ভয়ংকর ঘটনা ঘটে যেত বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন৷ কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ এদিকে, জিবি হাসপাতালে চিকিৎসাধীন সিএনজি কর্মীর পরিবারের তরফ থেকে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ভার কর্তৃপক্ষকে গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top