News Flash

  • Home
  • Uncategorized
  • অবসান দীর্ঘ ৬৮ বছরের, প্রকাশিত হল কেন্দ্রের অধীনে থাকা নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন ফাইল
Image

অবসান দীর্ঘ ৬৮ বছরের, প্রকাশিত হল কেন্দ্রের অধীনে থাকা নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন ফাইল

PM NETAJIনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): অবসান হল দীর্ঘ ৬৮ বছরের| কেন্দ্রের অধীনে থাকা নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন ফাইলের ডিজিটাল সংস্করণ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তঁাকে নিয়ে কেন্দ্রের গোপন ফাইল প্রকাশ করা হয় ন্যাশনাল আর্কাইভে| জানা গিয়েছে, প্রকাশিত ফাইলগুলির মধ্যে ২০টি গোপন ও ৪টি অতি গোপন ফাইলও রয়েছে| ফাইল প্রকাশের সময় ন্যাশনাল আর্কাইভে উপস্থিত ছিলেন নেতাজির পরিবারের সদস্যরাও|
এর আগে গত বছরের অক্টোবর মাসে বসু পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় কেন্দ্রের হাতে থাকা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আর সেই মতো এদিন প্রকাশিত হল সেই গোপন ফাইল| এদিন নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ্যে আনার আগে টুইট করে প্রধানমন্ত্রী জানান, `ভারতবাসীর জন্য আজকের দিনটা একটা বিশেষ দিন|’

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top