News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের দাবি তিন জেলায় বন্ধ সফল, জনগণ প্রত্যাখ্যান করেছে বলল সিপিএম
Image

কংগ্রেসের দাবি তিন জেলায় বন্ধ সফল, জনগণ প্রত্যাখ্যান করেছে বলল সিপিএম

Kailasahar Bandhনিজস্ব প্রতিনিধি, আগরতলা, কৈলাসহর, চুড়াবাড়ি, ১৮ জানুয়ারি৷৷ রাজ্যের তিন জেলায় ১২ ঘন্টার বন্ধ সর্বাত্মক সফল বলে দাবি করেছে প্রদেশ কংগ্রেস৷ অন্যদিকে, সিপিএমের দাবি জনগণ এই বন্ধ প্রত্যাখান করেছে৷
এদিন, প্রদেশ কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার বনধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে কৈলাসহরে৷ পিকেটিং করায় ২৩৬ জনকে কংগ্রেস কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ বিকেলে ব্যক্তিগত বন্ডে তাদের মুক্তি দেওয়া হয়৷ কৈলাসহরে বন্ধ ছিল সর্বাত্মক৷
[vsw id=”L36t77BBL90″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]সাত সকালে কৈলাসহর মোটরস্ট্যান্ডে পিকেটাররা সক্রিয় ছিল৷ সেখান থেকে কোনো যানবাহন চলাচল করেনি৷ বাস, অটো, টুকটুক স্ট্যান্ড ছিল শুনশান৷ দোকানপাট ছিল বন্ধ৷ সুকল কলেজ বন্ধ ছিল৷ কিছু অফিস, আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল নামমাত্র৷ পিকেটাররা ছিল সক্রিয়৷ তবে আরক্ষা প্রশাসন থেকে পর্যাপ্ত টিএসআর পুলিশ মোতায়েন ছিল শহরে৷ পুলিশ সুপার, এসডিপিও, কৈলাসহর থানার ওসি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন৷ জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জমানের নেতৃত্বে ২৩৬ জনকে গ্রেপ্তার করা হয়৷ তাদের টাউন হলে অস্থায়ী জেল ঘোষণা করে রাখা হয়েছিল৷ সিপিএম বন্ধের বিরোধিতা করলেও ক্যাডার নামানো হয়নি৷ ২২ দফা দাবিতে মহকুমা বন্ধ সর্বাত্মক হয়েছে দাবি করে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জমান কৈলাসহরবাসীকে অভিনন্দন জানিয়েছেন৷
এদিকে, প্রদেশ কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, তিন জেলায় ১২ ঘন্টার বন্ধ বামফ্রন্টের উস্কানী ও প্ররোচনাকে উপেক্ষা করে জনগণ যে স্বতঃস্ফুর্ত ভাবে সাড়া দিয়ে সমর্থন করেছে এই মর্মে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সংশ্লিষ্ট জেলার সমস্ত জনগণকে এবং পিকেটিং এ অংশ গ্রহণ করে যে সাত শতাধিক কংগ্রেস নেতা কর্মী গ্রেপ্তার বরণ করেছেন প্রত্যেকেকে প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেন উক্ত ২০ দফা জনস্বার্থ সম্পর্কিত দাবী সনদ বামফ্রন্ট সরকার কর্তৃক আনিত বিলম্বে বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন সংঘটিত করা হবে৷
কংগ্রেসের ডাকা তিন জেলায় বারো ঘন্টা বন্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷ দলের পক্ষ থেকে এদিন এক বিবৃতিতে বলা হয়েছে, আজ ধলাই জেলা, উনকোটি জেলা ও উত্তর ত্রিপুরা জেলার জনগণ প্রদেশ কংগ্রেস সভাপতির ডাকা বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করায় সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী ওই তিন জেলার নাগরিকদের অভিনন্দন জানিয়েছে৷
২০ দফা বিশেষ দাবির ভিত্তিতে আজ তিন জেলায় কংগ্রেসের ডাকা বন্ধ স্বত,স্ফূর্ত পালিত হয়৷ উত্তরের সিংহ বলে পরিচিত বীরজিৎ সিনহার নেতৃত্বে সাধারন মানুষের স্বার্থে ডাকা বন্ধে উত্তরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত৷ যদিও কর্মনাশা বন্ধের প্রভাব পড়ে বহিঃরাজ্য থেকে আসা যত্রীবাহী সুপার বাস ও পন্যবাহী লরিগুলোর উপর৷ দিনভর পার্শ্ববতী আসাম গেইটে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীবাহী গাড়িগুলোকে৷ তাতে অবশ্য দূরদুরান্তের যাত্রীরা চরম ভোগান্তির শিকার৷ এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ হওয়ায় আজ সকাল থেকেই কংগ্রেস কর্মী সমর্থকরা হাতে পতাকা নিয়ে বেরিয়ে পড়েন৷ রাজ্যের শেষপ্রান্ত অর্থাৎ চুরাইবাড়ি থেকে কদমতলা, ধর্মনগর সহ সমস্ত উত্তরজেলায় পিকেটারদের দখলে চলে যায়৷ দোকনাপাঠ, অফিস আদালত সুকল এবং গাড়ি চলাচলও বন্ধ ছিল৷ এককথায় বলা যেতে পারে উত্তরে বন্ধ ছিল সর্বাত্মক সফল৷
আজ জাতীয় সড়কে যেমন সব ধরনের যানবাহন চলাচল করেছে, তেমনি তিন জেলার বিভিন্ন মহকুমার গাড়ী চলাচল করেছে৷ অফিস-আদালত খোলা ছিল৷ বাগিচাগুলোতে স্বাভাবিক হাজিরায় কাজ হয়েছে৷ হুজ্জুতি এড়াতে কৈলাশহর ও ধর্মনগর শহরে দোকান-পাট বন্ধ থাকলেও ধলাই জেলার সর্বত্র, পেচারথল, কাঞ্চনপুরে জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক ছিল৷ প্রদেশ কংগ্রেস সভাপতির বনধের দাবির সঙ্গে জনস্বার্থের কোন সম্পর্ক ছিল না৷ একের পর এক নির্বাচনে জনগণের রায়ে পরাজিত হওয়ার পরও দেউলিয়া কংগ্রেস দলের নেতারা কোন শিক্ষা নেননি৷ মানুষ বনধের ডাকে সাড়া না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করে উন্নয়ন বিরোধী শক্তিকে উপযুক্ত জবাব দিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top