News Flash

  • Home
  • Uncategorized
  • ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে দৌড়ঝাপ রাজ্য প্রশাসনে, আলোচনা হবে মন্ত্রিসভার বৈঠকে
Image

ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে দৌড়ঝাপ রাজ্য প্রশাসনে, আলোচনা হবে মন্ত্রিসভার বৈঠকে

Bimal Sinha Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ উচ্চ আদালতের নির্দেশে বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে রাজ্য প্রশাসনে রীতিমতো দৌড়ঝাপ চলছে৷ ফলে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকেই অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে আলোচনা হবে বলে মহাকরণ সূত্রে জানা গেছে৷
বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে ২৯ ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে দিয়েছে উচ্চ আদালত৷ সে বিষয়ে কিভাবে এই রিপোর্ট প্রকাশ করা হবে তার চুলচেরা বিশ্লেষণ হবে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকে৷ সূত্র অনুসারে জানা গেছে, রাজ্য সরকার উচ্চ আদালতের কাছে পরবর্তী বিধানসভা অধিবেশন পর্যন্ত রিপোর্ট প্রকাশ নিয়ে সময় চাইতে পারে৷ অথবা উচচ আদালতে এই রিপোর্ট জমা দেওয়ার আবেদন জানাতে পারে৷ কয়েকদিন আগেই রাজ্য বিধানসভা অধিবেশন সমাপ্ত হয়েছে৷ ফলে বিশেষ অধিবেশনের ডাক দিয়ে এই রিপোর্ট প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে, নয়তোবা পরবর্তী বিধানসভা অধিবেশন পর্যন্ত সময় চেয়ে নিতে হবে উচ্চ আদালতের কাছে৷
বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, ২৯ ফেব্রুয়ারির আগে এক দিনের জন্য বিধানসভা অধিবেশন বসতে পারে৷ ঐ অধিবেশনে রাজ্য সরকার ইউসুফ কমিশনের রিপোর্ট পেশ করতে পারে৷ তবে, এই সমস্ত বিষয় নিয়ে আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হবে৷
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩১শে মার্চ রাজ্যের তদানিন্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ও তাঁর ভাই উগ্রপন্থীদের গুলিতে নৃশংসভাবে খুন হন৷ ঐ হত্যা মামলায় রাজ্য সরকার ১৯৯৮ সালের ৬ জুন ইউসুফ কমিশন গঠন করে৷ কমিশন তার তদন্ত রিপোর্ট ২০০০ সালের ৩১ জানুয়ারী রাজ্য সরকারের কাছে জমা দেয়৷ এরপর থেকে এই রিপোর্ট আর প্রকাশ করা হয়নি৷ বহুবার এই নিয়ে বিধানসভাতেও বিরোধী দলের সদস্যরা রিপোর্ট প্রকাশ করার দাবী জানিয়ে সোচ্চার হয়েছিলেন৷ অবশেষে ২০১৫ সালের ১১ আগষ্ট প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায় উচ্চ আদালতে বিমল সিনহা হত্যা মামলা সংক্রান্ত ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷ এই মামলায় গত ১১ জানুয়ারী উচ্চ আদালত রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রকাশ করার জন্য নির্দেশ দেয়৷ ফলে, উচ্চ আদালতের নির্দেশে ২৯ ফেব্রুয়ারীর মধ্যে রাজ্য সরকারকে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে৷
এক্ষেত্রে কিভাবে এই রিপোর্ট প্রকাশ করা হবে এনিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন৷ তাতে ২৯ ফেব্রুয়ারীর আগেই পুনরায় রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের সম্ভাবনা প্রবল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ তবে, পরবর্তী বিধানসভা অধিবেশনে রিপোর্ট প্রকাশের জন্য উচ্চ আদালতে আবেদন করা হলে পারিপার্শ্বিক দিক খতিয়ে দেখে আদালতে তার সম্মতি মিলতে পারে বলেও আইনী বিশেষজ্ঞ মহলের ধারণা৷ প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার উচ্চ আদালতে এই রিপোর্ট জমা দেওয়ার বিষয়েও চিন্তা ভাবনা করছে৷ তাতে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না৷
এদিকে, আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের আরেক প্রস্থ ডিএ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও গুঞ্জন শুরু হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top