সানা, ১৯ জানুয়ারি (হি.স.) : সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় সানায় ১৫ পুলিশের মৃতু্য হয়েছে| আহত হয়েছে কমপক্ষে ২০ জন|
স্থানীয় একটি পুলিশ ভবন ও ট্রাফিক পুলিশের সদর দফতরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে| সোমবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে| অবশ্য ইয়েমেনের পুলিশের দুটি সূত্র বলছে, নিহতের সংখ্যা ২৫ এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি|ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির সামরিক জোট যুদ্ধ চালিয়ে আসছে| রাষ্ট্রসংঘের তথ্য মতে, গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলার ঘটনায় দেশটিতে প্রায় ৬ হাজার মানুষের মৃতু্য হয়েছে| এরমধ্যে বেশির ভাগই অসামরিক লোক|
সামরিক জোটের বিমান হামলায় সানায় ১৫ পুলিশের মৃতু্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















