নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জানুয়ারি৷৷ আবার এক বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে খোয়াই থানাধীন ছলখলায় উত্তেজিত জনতার তান্ডবে খোয়াই আগরতলা ভায়া সুবল সিং রাস্তা বন্ধ হয়ে পড়ল৷ ঘটনাস্থলে বাইজাল ফাঁড়ি থানার পুলিশ ও খোয়াই থানার বিশাল পুলিশ বাহিনী গিয়েও খোয়াই আগরতলা সড়কটি খুলতে সক্ষম হয়নি৷ রাতে সংবাদ পাঠানোর সময় পর্যন্ত শতশত উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টায় রত আছে পুলিশ৷ আজ বিকেল সাড়ে চারটা থেকে ছলখলায় শতশত মানুষ রাস্তা আটকে বসে থাকে অভিযুক্ত দুই বাইক আরোহীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবীতে৷ ঘটনার বিবরনে জানা যায় একটি বাইকে করে তিন আদিবাসী যুবক হেজামারা থেকে খোয়াই ছলখলা এলাকাতে এসে বাইকটি এক ষাটোর্দ্ধ ব্যাক্তিকে চাপা দেয়৷ ঘটনাস্থলে বৃদ্ধ পারেন্দ্র গুরুতর জখম হয়৷ তার বাড়ি ছনখণা এলাকায়৷ বৃদ্ধ পারেন্দ্র দেববর্মা বাইকের নীচে পড়ে গেলে বাইক চেপে আসা তিন যুবকের মধ্যে পেছনে বসা এক যুবক বাইক থেকে রাস্তায় পড়ে যায়৷ এই অবস্থায় বাইক চালক অপর বাইক আরোহীকে নিয়ে দ্রুত চলে যায়৷ ঘটনার পর আশেপাশের মানুষ দৌড়ে এসে আহত দু-জনকে স্থানীয় বাইজালবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে বৃদ্ধ পারেন্দ্র দেববর্র্মকে দ্রুত জিবিতে স্থানান্তর করা হয়৷ এদিকে এই দূর্ঘটনার পরই শতশত মানুষ ছলখলা রাস্তা অবরোধ করে বসে৷ খবর পেয়ে ছুটে আশে বিশাল পুলিশ বাহিনী৷ উত্তেজিত জনতা পুলিশের কাছে দাবী তোলে যে ব্যাক্তি বাইক থেকে পড়ে যায় তাকে জেরা করে জানতে হবে বাকী দু’জন কারা এবং তাদের ঠিকানা কি৷ পুলিশ রাস্তা অবরোধ তোলার জন্য উত্তেজিত জনতার কথা মত খোঁজ খবর করে জানতে পারে বাকী দুজনের বাড়ী খোয়াই থানাধীন আমপুড়ায়৷ পুলিশ খোঁজ চালিয়েও তাদের সন্ধান পায়নি রাত অব্দি৷ এদিকে স্থানীয় উত্তেজিত মানুষ পুলিশের কাছে বায়না ধরে ঐ দুই যুবককে তাদের হাতে তুলে না দিলে তারা রাস্তা অবরোধ তুলবে না৷ এ দিকে খোয়াই আগরতলা রাস্তা বন্ধ করে দেওয়াতে সন্ধ্যার পর থেকে দুই প্রান্তেই বহু গাড়ী আটকে যায়৷ কিছু দিন পর পর এভাবে রাস্তা বন্ধ করে দেওয়াতে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়৷
বাইকের ধাক্কায় জখম বৃদ্ধ, ক্ষোভে পথ অবরোধ ছনখলায়, যাত্রী দুর্ভোগ চরমে
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















