News Flash

  • Home
  • Uncategorized
  • নিধন, বার্ড ফ্লু’র থাবা গান্ধীগ্রাম ফার্মে, মারা হচ্ছে ছয় সহস্রাধিক মুরগী
Image

নিধন, বার্ড ফ্লু’র থাবা গান্ধীগ্রাম ফার্মে, মারা হচ্ছে ছয় সহস্রাধিক মুরগী

Bird Flu 32নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ গান্ধীগ্রাম স্থিত পোলট্রি ফার্মে শনিবার থেকে H5N1 বা বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগিগুলির নিধন (কালিং) শুরু হয়েছে৷ প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোরঞ্জন সরকার জানিয়েছেন, এদিন ২৮১১টি মুরগি নিধন করা হয়েছে৷ পাশাপাশি ১০,১৭৮টি ডিম এবং ৫০ কেজি মুরগির খাবার নষ্ট করা হয়েছে৷ তিনি জানান, সাড়ে ছয় হাজারের উপর আক্রান্ত হাঁস, মুরগি নিধন করা হবে৷ আরো দুদিন লাগবে এই নিধন কার্য সম্পন্ন করতে৷ শ্রী সরকার জানান, আগামীকাল সুকলটিলা এলাকায় হাঁস নিধন করা হবে৷ ইতিমধ্যে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রেখে তিনটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে৷ যাতে হাঁস এবং মুরগি বাইরে যাওয়া এবং আসা বন্ধ করা যায়৷ এদিন, তিনি আরো জানান, গান্ধীগ্রামস্থিত পোলট্রি ফার্মের এক কিলোমিটার এলাকাজুড়ে বার্ড ফ্লু কবলিত এলাকা বলে চিহ্ণিত করা হয়েছে৷ পাশাপাশি দশ কিলোমিটার ব্যাসার্ধ এলাকাকে সারভাইলান্স জোন হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ এদিকে, পোলট্রি ফার্মের বাইরে মানুষের বাড়িঘরে বার্ড ফ্লু আক্রান্ত হাঁস কিংবা মুরগি সনাক্ত করার কাজও জোরকদমে চলছে৷ মোট চারটি টিম এই মুরগি নিধনের কাজে নিয়োজিত রয়েছেন বলে শ্রীসরকার জানিয়েছেন৷
[vsw id=”hz2WRSclh4g” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]উল্লেখ্য, গান্ধীগ্রামস্থিত পোলট্রি ফার্মে চলতি মাসের ৬/৭ তারিখ থেকে মুরগির মরক পরিলক্ষিত হয়৷ এছাড়া, ঐ এলাকার বাড়িঘরেও হাঁস ও মুুরগির মরক লক্ষ্য করা হয়৷ এই ঘটনা নজরে আসতেই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে মৃত হাঁস, মুরগির নমুনা ভোপালস্থিত ন্যাশনাল ইন্সষ্টিটিউট অফ হাই সিকিউরিটি এনিম্যাল ডিজিজ ল্যাবরেটরিতে পাঠানো হয়৷ গত ১৪ জানুয়ারি সেখান থেকে রিপোর্টে জানানো হয় নমুনায় বার্ড ফ্লু’র সংক্রমণ মিলেছে৷ সঙ্গে সঙ্গেই দপ্তরের তরফে সারা রাজ্যে বার্ড ফ্লু’র এলার্ট জারি করা হয়৷ পাশাপাশি শনিবার থেকে হাঁস-মুরগি নিধনের প্রস্তুতি নেওয়া হয়৷ ইতিমধ্যে সংক্রমিত এলাকায় হাঁস, মুরগি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গান্ধীসুকল উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ক্যাম্প বসিয়ে সমস্ত বিষয়ের উপর নজরদারি রাখছে৷
এদিকে, যেসব চাষীদের হাঁস, মুরগী এবং ডিম নিধন করা হবে তাদের সরকারীভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হবে৷ কিন্তু চাষীদের অভিযোগ সরকারী ভাবে সাহায্য নেহাতই কম মিলে৷ বার্ড ফ্লু’র সংক্রমণের ফলে তাদের ক্ষতির মুখই দেখতে হবে৷
উল্লেখ্য, ২০০৮ সালে রাজ্যে প্রথম বার্ড ফ্লু চিহ্ণিত হয়৷ লক্ষাধিক হাঁস, মুরগী তখন নিধন করা হয়েছিল৷ সীমান্ত ঘেঁসা ত্রিপুরায় কয়েক বছর অন্তর অন্তর বার্ড ফ্লুর সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে৷ ২০১৩ সালে শেষবারের মতো রাজ্যে বার্ড ফ্লু’র সংক্রমণ দেখা দিয়েছিল৷ ফের রাজ্যে বার্ড ফ্লু আক্রান্তের ঘটনায় শঙ্কিত গোটা রাজ্যের জনগণ৷ ইতিমধ্যে বার্ড ফ্লু আক্রান্ত ফার্মগুলি থেকে রাজ্যের বিভিন্ন বাজারে হাঁস, মুরগী এবং ডিম পৌঁছে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সেক্ষেত্রে বাজারগুলিতেও নজরদারী চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানা গিয়েছে৷ তবে কী পরিমান সংক্রমিত হাঁস, মুরগী এবং ডিম বাজারে রয়েছে তা এখনই নির্দিষ্টভাবে জানতে পারেনি দপ্তর৷ দপ্তরের যুগ্ম অধিকর্তা জানিয়েছেন,৷ যতদূর অনুমান করা হচ্ছে সংক্রমিত হাঁস, মুরগী কিংবা ডিম বাজারজাত হয়নি৷ তবে, একদমই যে নেই সেই আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি৷
এদিকে, সামনে বিয়ের মরশুম৷ এরই মধ্যে বার্ড ফ্লু আতঙ্ক স্বাভাবিকভাবেই পরিবারগুলিতে দুঃশ্চিন্তার ছাপ৷ বিকালে পাওয়া সংবাদে জানা গিয়েছে, শহরের বাজরগুলিতে মুরগীর দাম নিম্নমুখী হওয়ার পাশাপাশি অন্যান্য মাংসের দামও বাড়ছে ক্রমশঃ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top