News Flash

  • Home
  • Uncategorized
  • গোষ্ঠী কোন্দলের জেরেই বিজেপি পার্টি অফিসে হামলা ঃ সিপিএম
Image

গোষ্ঠী কোন্দলের জেরেই বিজেপি পার্টি অফিসে হামলা ঃ সিপিএম

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণেই বিজেপির রাজ্য কার্যালয়ে হামলা সংগঠিত হয়েছে৷ এমনকি গতকাল রাতে পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনার পিছনেও ঐ কোন্দলই দায়ী৷ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সিপিআইএমের উপর দোষ চাপানো হচ্ছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করার পাশাপাশি সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছেন, বিজেপি কুৎসা রটাচ্ছে৷
এদিন, শ্রীধর জানান, বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচনের দিন তাদের অফিসে সংঘর্ষ হয়৷ ফলে, পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল৷ অথচ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সিপিএমকে জড়িয়ে বিজেপি কুৎসা রটাচ্ছে৷ তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে বিজেপি নতুন রাজ্য সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দ্বারস্থ হয়েছেন৷ কিন্তু নির্বাচনের সময় ব্যতিত সর্বক্ষেত্রে এধরনের নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানান তিনি৷
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে বিজেপি রাজ্য কার্যালয়ে হামলা হয়৷ গতকাল রাতেও বিজেপি রাজ্য সভাপতির ছবি ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠে৷ বিজেপির তরফে সিপিএমকেই এই হামলার জন্য দায়ী করে৷ এদিন, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর স্পষ্ট জানান, নিজেদের গোষ্ঠী কোন্দল আড়াল করতেই সিপিএমকে নিশানা করেছে বিজেপি৷ রাজনৈতিক উদ্দেশ্যে সিপিএমের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে৷ এই ঘটনায় সিপিএম রাজ্য সম্পাদক তীব্র প্রতিবাদ জানান৷
এদিন, সিপিএম রাজ্য কমিটির বৈঠকেও বিজেপির কুৎসা রটানো নিয়ে আলোচনা হয়েছে৷ রাজ্যে যেভাবে বাম বিরোধী শক্তিবৃদ্ধির লক্ষ্যে বিজেপি ক্রমাগত কৌশল অবলম্বন করছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা নিয়েও বৈঠক গুরুত্বারোপ করা হয়েছে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top