News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকের ধাক্কায় জখম বৃদ্ধ, ক্ষোভে পথ অবরোধ ছনখলায়, যাত্রী দুর্ভোগ চরমে
Image

বাইকের ধাক্কায় জখম বৃদ্ধ, ক্ষোভে পথ অবরোধ ছনখলায়, যাত্রী দুর্ভোগ চরমে

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জানুয়ারি৷৷ আবার এক বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে খোয়াই থানাধীন ছলখলায় উত্তেজিত জনতার তান্ডবে খোয়াই আগরতলা ভায়া সুবল সিং রাস্তা বন্ধ হয়ে পড়ল৷ ঘটনাস্থলে বাইজাল ফাঁড়ি থানার পুলিশ ও খোয়াই থানার বিশাল পুলিশ বাহিনী গিয়েও খোয়াই আগরতলা সড়কটি খুলতে সক্ষম হয়নি৷ রাতে সংবাদ পাঠানোর সময় পর্যন্ত শতশত উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টায় রত আছে পুলিশ৷ আজ বিকেল সাড়ে চারটা থেকে ছলখলায় শতশত মানুষ রাস্তা আটকে বসে থাকে অভিযুক্ত দুই বাইক আরোহীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবীতে৷ ঘটনার বিবরনে জানা যায় একটি বাইকে করে তিন আদিবাসী যুবক হেজামারা থেকে খোয়াই ছলখলা এলাকাতে এসে বাইকটি এক ষাটোর্দ্ধ ব্যাক্তিকে চাপা দেয়৷ ঘটনাস্থলে বৃদ্ধ পারেন্দ্র গুরুতর জখম হয়৷ তার বাড়ি ছনখণা এলাকায়৷ বৃদ্ধ পারেন্দ্র দেববর্মা বাইকের নীচে পড়ে গেলে বাইক চেপে আসা তিন যুবকের মধ্যে পেছনে বসা এক যুবক বাইক থেকে রাস্তায় পড়ে যায়৷ এই অবস্থায় বাইক চালক অপর বাইক আরোহীকে নিয়ে দ্রুত চলে যায়৷ ঘটনার পর আশেপাশের মানুষ দৌড়ে এসে আহত দু-জনকে স্থানীয় বাইজালবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে বৃদ্ধ পারেন্দ্র দেববর্র্মকে দ্রুত জিবিতে স্থানান্তর করা হয়৷ এদিকে এই দূর্ঘটনার পরই শতশত মানুষ ছলখলা রাস্তা অবরোধ করে বসে৷ খবর পেয়ে ছুটে আশে বিশাল পুলিশ বাহিনী৷ উত্তেজিত জনতা পুলিশের কাছে দাবী তোলে যে ব্যাক্তি বাইক থেকে পড়ে যায় তাকে জেরা করে জানতে হবে বাকী দু’জন কারা এবং তাদের ঠিকানা কি৷ পুলিশ রাস্তা অবরোধ তোলার জন্য উত্তেজিত জনতার কথা মত খোঁজ খবর করে জানতে পারে বাকী দুজনের বাড়ী খোয়াই থানাধীন আমপুড়ায়৷ পুলিশ খোঁজ চালিয়েও তাদের সন্ধান পায়নি রাত  অব্দি৷ এদিকে স্থানীয় উত্তেজিত মানুষ পুলিশের কাছে বায়না ধরে ঐ দুই যুবককে তাদের হাতে তুলে না দিলে তারা রাস্তা অবরোধ তুলবে না৷ এ দিকে খোয়াই আগরতলা রাস্তা বন্ধ করে দেওয়াতে সন্ধ্যার পর থেকে দুই প্রান্তেই বহু গাড়ী আটকে যায়৷ কিছু দিন পর পর এভাবে রাস্তা বন্ধ করে দেওয়াতে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top