News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার মহিলা, পলাতক অভিযুক্তরা
Image

নয়ডায় চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার মহিলা, পলাতক অভিযুক্তরা

rape cartonনয়ডা, ১৬ জানুয়ারি (হি.স.): নয়ডায় ফের গণধর্ষণের শিকার এক মহিলা| অভিযোগকারিণী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে চলন্ত এসইউভিতে চার জন ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে| ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ|
বৃহস্পতিবার বিকেলে একটি বাসস্টপে অপেক্ষা করছিলেন ৪২ বছরের ওই মহিলা| সেখানেই এসে দাঁড়ায় একটি স্করপিও| গাড়িতে সেই সময়ে বসেছিলেন চারজন| মহিলাকে গন্তব্যস্থলে নামিয়ে দেওয়ার কথা বলে তারা| ধর্ষিতার বক্তব্য, যেহেতু গাড়িটি তাঁর গন্তব্যস্থলের দিকেই যাচ্ছিল এবং যাত্রীরা তাঁর এলাকারই লোক, তাই তিনি গাড়িতে উঠে পড়েন|
এর পর তাঁকে কোল্ড ড্রিংক অফার করা হয়| ধর্ষিতার বয়ান অনুযায়ী, ওই ড্রিংকে কোনও রকম সিডেটিভ দেওয়া ছিল, যার প্রভাবে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন| এর পর কয়েক ঘণ্টা ধরে চলন্ত গাড়িতেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি| ঘটনার পর তাঁকে সেক্টর ৫১-এর একটি রাস্তায় ফেলে পালিয়ে যায় ধর্ষকরা| ঘটনার তদন্ত শুরু হলেও, এখনও অধরা অভিযুক্তরা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top