News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩ ফেব্রুয়ারী অমরপুর কেন্দ্রে উপনির্বাচন
Image

১৩ ফেব্রুয়ারী অমরপুর কেন্দ্রে উপনির্বাচন

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি ৷৷ আগামী ১৩ ফেব্রুয়ারী অমরপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ত্রিপুরা সহ মোট আটটি রাজ্যেরর বিধানসভা উপ- নির্বাচনের সময়-নির্ঘন্ট মঙ্গলবার প্রকাশ করেছে ভারতীয় নির্বাচন কমিশন৷ আগামী ১৩ ফেব্রুয়ারি এই উপনির্বাচনের জন্য ভোট গ্রহন করা হবে এবং ভোট গণনা হবে ১৬ ফেব্রুয়ারি৷ সমগ্র নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে৷ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হল ২৭ জানুয়ারি, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জানুয়াবি৷ উপনির্বাচন সংক্রান্ত গেজেট নোটিফিকেশন করা হবে ২০ জানুয়ারি৷ যেসব বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেইসব কেন্দ্রে আদর্শ আচরণবিধি এই নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তির সাথে সাথেই চালু হয়ে গেছে৷ এই উপনির্বাচনে ত্রিপুরার ৪২ নং অমরপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহন করা হবে৷ ত্রিপুরা ছাড়াও উত্তর-প্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রে, কর্ণাটকের তিনটি বিধানসভা কেন্দ্রে এবং তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব ও বিহারের একটি করে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রতিটি নির্বাচনী বুথে এ ভি এম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন৷
প্রসঙ্গত, মনোরঞ্জন আচার্য্যের বিরুদ্ধে নাবালিকার যৌন নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ উঠেছিল৷ সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে সিপিএম রাজ্য কমিটি দল থেকে বহিস্কার করে এবং তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেয়৷ সেই মোতাবেক মনোরঞ্জন আচার্য্য ইস্তাফা দিয়েছেন৷ তাই এই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ এদিকে, এই কেন্দ্রে সিপিএম কাকে প্রার্থী করছে সেদিকেই নজর রাজ্যবাসীর৷

ভিলেজ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি ৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বাশাসিত জেলা ভিলেজ কমিটির নির্বাচন- ২০১৬ উপলক্ষে আজ নির্বাচনী ক্ষেত্রগুলির খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে৷ সংশ্লিষ্ট ইলেক্টোরেল রেজিষ্ট্রেশন অফিসারগণ (বি ডি ও) আজ এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন৷ খসড়া ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন ৭,৬৬,৯৪৬ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ৩,৮৮,৪৯০ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৩,৭৮,৪৫৬ জন৷ খসড়া ভোটার তালিকা সর্ম্পকে আগামী ১৮ জানুয়ারী, ২০১৬-র মধ্যে সংশ্লিষ্ট ইলেক্টোরেল রেজিষ্ট্রেশন অফিসারের (বি ডি ও) কাছে দাবী ও আপত্তি জানানো যাবে৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব এক প্রেস রিলিজে এ সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top