News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু
Image

বড়জলায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বড়জলা কাঠের মিল সংলগ্ণ স্থানে সোমবার রাত সোয়া নয়টা নাগাদ পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতকে উদ্ধার করে  জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার মুখমন্ডল থেঁতলে গেছে৷ মৃত যুবকের নাম রামা বিন৷ তারবাড়ি নতুননগরের বিন পাড়ায়৷ জানা গেছে বাইক নিয়ে তারা বাড়িতে ফিরছিল৷ এদিকে, বিপরীত দিক থেকে একটি ট্রাকগাড়ি আসছিল৷ বাইকটি দ্রুতবেগে যাচ্ছিল৷ ট্রাকের চালক অবস্থা বেগতিক দেখে গতি আগে থেকেই কমিয়ে নেন৷ কিন্তু তা সত্ত্বেও দ্রুতগামী বাইক নিয়ে চালক লরির সাথে ধাক্কা লাগে৷ বাইক নিয়ে তারা লরির চাকার নিচে পড়ে যায়৷ তাতে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়৷ অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷  ঘটনার খবর পেয়ে পুলিশ  ছুটে যায়৷  বাইক ও ট্রাক আটক করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইক চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top