News Flash

  • Home
  • Uncategorized
  • বেশী দামে কিনতে রাজি নয় রাজ্য সরকার, মনারচকের বিদ্যুৎ যেতে পারে বাংলাদেশে
Image

বেশী দামে কিনতে রাজি নয় রাজ্য সরকার, মনারচকের বিদ্যুৎ যেতে পারে বাংলাদেশে

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ মনারচক থেকে উৎপাদিত বিদ্যুৎ সম্ভবত বাংলাদেশকেই দেওয়া হবে৷ সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যে এমনটাই ইঙ্গিত মিলেছে৷ বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রয় নিয়ে মূল্য নির্দ্ধারণে বৈঠকে গিয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী মানিক দে সহ উচ্চ পদস্থ আধিকারীকরা৷ ঐ বৈঠকে বাংলাদেশকে ৫৫০টাকা ইউনিট দরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়েছে৷ বৈঠক শেষে রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সাথে নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে শ্রী দে জানিয়েছেন৷ ঐ আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বিদ্যুৎ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন৷ বিদ্যুৎমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে আট হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে৷ সেই বিষয়ে গুরুত্ব দিয়ে ত্রিপুরা থেকে আরও বিদ্যুৎ দেওয়া যায় কিনা তা ভেবে দেখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মানিক দে’কে অনুরোধ করেছেন৷ পাশাপাশি রাজ্যের সীমান্ত এলাকায় গড়ে উঠা মনারচক বিদ্যুৎ প্রকল্পের বিষয়েও খোঁজ খবর নিয়েছেন৷ অবশ্য বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশকে আরও বিদ্যুৎ দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে সেই দেশের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন৷
এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী দে স্পষ্ট জানিয়েছেন, মনারচক থেকে উৎপাদিত বিদ্যুৎ যে দরে নেপকো রাজ্য সরকারের কাছে বিক্রি করতে চাইছে তাতে রাজ্যের সায় নেই৷ কারণ, মনারচকের বিদ্যুতের মূল্য অনেক বেশী বলে বিদ্যুৎমন্ত্রী মন্তব্য করেছেন৷ তিনি এও স্পষ্ট করেছেন, বিদ্যুতের মোট বিক্রয় মূল্য না কমালে মনারচক থেকে বিদ্যুৎ নিতে আগ্রহী নয় রাজ্য সরকার৷ কারণ অধিক মূল্যে বিদ্যুৎ ক্রয় করে লোকসানের ভার বহন করা নিগমের পক্ষে সম্ভব নয়৷ তবে, নেপকো মনারচক থেকে উৎপাদিত বিদ্যুৎ যে মূল্যে বিক্রি করতে চাইছে তাতে বাংলাদেশে সরকার রাজি হবে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন৷ তাতে অনেকটাই স্পষ্ট আগামীদিনে হয়তো বা মনারচক থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশেই বিক্রি করা হবে৷
এদিন, বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরার শেয়ার থেকেই বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে৷ ফলে পালাটানায় বিপত্তি দেখা দিলেও বাংলাদেশকে চাহিদা অনুযায়ী ১০০ মেগাওয়াট দিতেই হবে৷ তাতে প্রশ্ণ দেখা দিয়েছে রাজ্যকে অন্ধকারে রেখেই কি বাংলাদেশে বিদ্যুৎ যাবে৷ কারণ, আজ বিধানসভায় প্রশ্ণোত্তর পর্বে বিদ্যুৎমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ওএনজিসি চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না৷ শর্ত মোতাবেক যে পরিমান গ্যাস উত্তোলন করার কথা ছিল ওএনজিসির সেদিক দিয়ে প্রতিনিয়ত মুখ থুবড়ে পড়ছে ঐ সংস্থাটি৷ বিদ্যুৎমন্ত্রীর এই বক্তব্যে আগামীদিনে পালাটানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ তাতে আশঙ্কা করা হচ্ছে, হয়তো বা বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে রাজ্যে লোডশেডিংয়ের মাত্রা পুনরায় বেড়ে যেতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top