News Flash

Image

বিপন্ন সড়ক নিরাপত্তা

attackপ্রতি বছর সরকারী উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়৷ এই সড়ক নিরাপত্তা সপ্তাহেই একের পর এক দূর্ঘটনায় অনেকেই মৃত্যুর কোলে ঢলিয়া পড়েন৷ প্রায় প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটিতেছে৷ অথচ ইহাই সত্যি যে, এই দূর্ঘটনা রোধে তেমন কার্য্যকর কোনও পদক্ষেপ নিতে পারিতেছে না রাজ্য প্রশাসন৷ যে সরিষা দিয়া ভুত তাড়ানো হইবে সেই সরিষাতেই যদি ভুত থাকে তাহা হইলে ভুত তো ঘার মটকাইবেই৷ দূর্ঘটনা যে হারে বাড়িতেছে, পরিসংখ্যান নিলে হয়তো দেখা যাইবে সড়ক দূর্ঘটনায় শীর্ষ স্থান দখল করিতেছে ত্রিপুরা৷ রাজ্যের আয়তন, লোকসংখ্যা ইত্যাদির অনুপাতে দূর্ঘটনার হার যে অনেক বেশী সে বিষয়ে দ্বিমত থাকিবারই কথা নহে৷ ত্রিপুরায় যান বাহন চলাচলের উপর ট্রাফিক দপ্তরের নিয়ন্ত্রণ কতখানি রহিয়াছে সে বিষয়ে বিতর্ক আছে৷ দূর্ঘটনা বৃদ্ধির সবচাইতে বড় কারন প্রশিক্ষিত, দক্ষ চালকের অভাব৷ যান বাহন চালকের বেপরোয়া চালনার জন্যও দূর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে ধরিয়া নেওয়া যায়৷
রাজ্যে সড়ক পরিবহণের ক্ষেত্রে মোটর কর্মীদের ভূমিকা সম্পর্কে জোর বিতর্ক আছে৷ এই লাইনে এখন আর দক্ষ কর্মী গড়িয়া উঠিতেছে না৷ রাজ্যে বিভিন্ন রুটে যাত্রীবাস চলাচল করিলেও যাত্রী স্বাচ্ছন্দ তেমন নাই৷ একশ্রেণীর চালক, মোটরকর্মী এই শিল্পকে বাঁচাইয়া রাখিবার, প্রসারিত করিবার তেমন ভাবনা চিন্তা করেন বলিয়া মনে হয় না৷ এক সময় রাজ্যে মোটরগাড়ীর চালক কর্মীদের জয়জয়কার কে না দেখিয়াছে৷ ষাটের দশকে একজন মোটর গাড়ীর চালকের দামই ছিল আলাদা৷ এই গাড়ীর ড্রাইভাররা নানা দিক দিয়াই ছিলেন সুখী৷ এই সুখ ভোগের জন্য সবচাইতে বেশী তৎপর ছিলেন ড্রাইভাররা৷ রাজ্যের সরকারী কর্মচারীদের সেদিনের দুরবস্থার কথা কে জানে৷ এই পরিস্থিতিতে তখন মোটর চালকরা দাপাইয়া বেড়াইয়াছে৷ আজ ত্রিপুরায় তাহাদের ভবিষ্যত বড়ই সংকটাপন্ন অবস্থায় গিয়া দাঁড়াইতেছে৷ ত্রিপুরায় ব্রডগেজ রেল চালু হইয়া গেলে যাত্রী স্বাচ্ছন্দ বহুগুন বৃদ্ধি পাইবে৷ কিন্তু মোটর গাড়ী, পণ্য পরিবহণের গাড়ী চালকদের সামনে দূর্যোগ নামিয়া আসিবে৷ এই দূর্যোগের সম্ভাবনার কথা জানিয়াও মোটর চালকদের সম্বিত ফিরিতেছে না৷ আর কয়েকমাস পরেই যে, সেই দূর্যোগ নামিয়া আসিতেছে যান চালকদের সামনে, যে বিড়ম্বনা দেখা দিবে তাহা আঁচ করিয়া আতংকিত হইবার কথা৷
মোটর কর্মীদের অনেকেই পরিস্থিতির কথা ভাবিয়া অন্য পথে জীবিকার সন্ধান করিতেছেন৷ তাহা ছাড়াও মোটর কর্মীদের মধ্যে অনেকেই সুস্থ চিন্তা ও চেতনার পথে হাটিতে পারে৷ সুতরাং তাহাদের প্রতি সাধারণ মানুষের তেমন সহানুভুতির ঘটনা চোখে পড়ে না৷ মোটরকর্মীরা বেশীর ভাগই রাজনীতির শিবিরে আশ্রিত৷ আর খঁুটির জোরে পুলিশকেও চোখ রাঙাইয়া কাবু করিতে পারে৷ তাহাদের সাম্প্রতিক কান্ডকীর্তি অনেকের চোখ কান খুলিয়া দিয়াছে৷ যতদিন মোটর কর্মীদের যথাযথ ভাবে যান বাহনের উপর, যান চালকদের উপর নিয়ন্ত্রণ থাকিবে না, ততদিন বেপরোয়া যান মানুষের প্রাণ ছিনাইয়া নিতেই থাকিবে৷ ট্রাফিক পুলিশকে আরও বেশী প্রশিক্ষিত করিয়া যানবাহন চলাচলের উপর কঠোর নজরা দারী বাড়ানো দরকার৷ যেখানে ট্রাফিক পুলিশই মোটর কর্মীদের ভয়ে তটস্থ সেখানে দূর্ঘটনা রোধ করা তো অলীক স্বপ্ণের মতোই৷ ত্রিপুরায় যেভাবে দূর্গটনা বাড়িয়াই চলিতেছে সেখানে রাশ টানিতেই হইবে, মৃত্যু মিছিল বন্ধ করিতে হইবে৷ বিপন্ন সড়ক নিরাপত্তা৷ এই বিপন্ন অবস্থা হইতে ত্রিপুরাকে রক্ষা করিতে না পারিলে আমাদের সমস্ত গর্ব ধুলায় লুটাইবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top