নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ সোনামুড়ার এনসি নগর সীমান্তে দুই নিরীহ যুবককে বিএসএফের জওয়ানরা পাচারকারী সন্দেহে আটক করে বেধড়ক মারধর করার ঘটনাকে কেন্দ্র করে সীমান্তগ্রামে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ বাহিনীর এসিস্টেন্ট কমাডেন্ট এসে নিঃশর্ত ক্ষমা চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ সোনামুড়ার এনসি নগর সীমান্তে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিএসএফের টহলরত জওয়ানরা দুই স্থানীয় যুবককে পাচারকারী সন্দেহে আটক করে ব্যাপক প্রহার করেছে৷ তাদের মধ্যে এক যুবক বাকপ্রতিবন্ধী৷ আহতদের মধ্যে একজনকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, এনসি নগরের প্রাক্তন প্রধান জাহাঙ্গির ইসলামের বাড়িতে আজ সামাজিক অনুষ্ঠান৷ অনুষ্ঠানের জন্য মাংস সহ অন্যান্যপ্রয়োজনীয় জিনিসপত্র তার বাড়িতে নিয়ে যাচ্ছিল ওই দুই যুবক৷ সকাল সাড়ে সাতটা নাগাদ জাকির হুসেন ও সফিকূল ইসলাম নামে ওই দুই যুবককে ৬নং সীমান্ত চৌকির কাছে আটক করে তল্লাশির নামে বেধড়ক মারধর শুরু করে৷ বিএসএফের মার খেয়ে বাকপ্রতিবন্ধী সফিকূল ইসলাম পালিয়ে যায়৷ জাকির হুসেনকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবরপেয়ে এনসিনগর ও দুর্গাপুর গাঁওসভার লোকজনরা এগিয়ে আসেন৷ তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে৷ গ্রামবাসীদেরও মারধর করতে উদ্যত হয় জওয়ানরা৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ঘটনার খবর পেয়ে কুলুবাড়ি বিওপি থেকে বিএসএফের অ্যাসিস্টেন্ট কমানডেন্ট ঘটনাস্থলে ছুটে আসেন৷ ঘটনার জন্য গ্রামবাসীদের কাছে ক্ষমা চান৷ ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন৷ তারপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ এলাকাবাসীর অভিযোগ চোর ডাকাত ও পাচারকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বিএসএফ৷ বরং নিরীহ মানুষকে আটক করে মারধর ও হয়রানি করে চলেছে বিএসএফের জওয়ানরা৷ এধরনের ঘটনা বন্ধ করার জন্য জোরালো দাবি উঠেছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় যেখানে কাঁটাতারের বেড়ার কাজ এখন্য সম্পন্ন হয়নি সেসব এলাকা দিয়ে পাচার বানিজ্য চলছে৷ অনুপ্রবেশের মতো ঘটনাও ঘটে চলেছে প্রতিনিয়ত৷ অবিলম্বে বেড়ার কাজ সম্পন্ন করার জন্য দাবি তোলেছেন তথ্যাভিজ্ঞ মহল৷
পাচারকারী সন্দেহে দুই যুবককে মারধর, উত্তপ্ত সোনামুড়া, ক্ষমা চাইল বিএসএফ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















