News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারী সন্দেহে দুই যুবককে মারধর, উত্তপ্ত সোনামুড়া, ক্ষমা চাইল বিএসএফ
Image

পাচারকারী সন্দেহে দুই যুবককে মারধর, উত্তপ্ত সোনামুড়া, ক্ষমা চাইল বিএসএফ

BSF TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷  সোনামুড়ার এনসি নগর সীমান্তে দুই নিরীহ যুবককে বিএসএফের জওয়ানরা পাচারকারী সন্দেহে আটক করে বেধড়ক মারধর করার ঘটনাকে কেন্দ্র করে সীমান্তগ্রামে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ বাহিনীর এসিস্টেন্ট কমাডেন্ট এসে নিঃশর্ত ক্ষমা চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ সোনামুড়ার এনসি নগর সীমান্তে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিএসএফের টহলরত জওয়ানরা দুই স্থানীয় যুবককে  পাচারকারী সন্দেহে আটক করে ব্যাপক প্রহার করেছে৷ তাদের মধ্যে  এক যুবক বাকপ্রতিবন্ধী৷ আহতদের মধ্যে একজনকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, এনসি নগরের প্রাক্তন প্রধান  জাহাঙ্গির ইসলামের বাড়িতে আজ সামাজিক অনুষ্ঠান৷ অনুষ্ঠানের জন্য  মাংস সহ অন্যান্যপ্রয়োজনীয় জিনিসপত্র তার বাড়িতে নিয়ে যাচ্ছিল ওই দুই যুবক৷ সকাল সাড়ে সাতটা নাগাদ জাকির হুসেন ও সফিকূল ইসলাম নামে ওই দুই যুবককে ৬নং সীমান্ত চৌকির কাছে আটক করে তল্লাশির নামে বেধড়ক মারধর শুরু করে৷ বিএসএফের মার খেয়ে বাকপ্রতিবন্ধী  সফিকূল ইসলাম পালিয়ে যায়৷  জাকির হুসেনকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবরপেয়ে এনসিনগর ও দুর্গাপুর গাঁওসভার লোকজনরা এগিয়ে আসেন৷ তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে৷  গ্রামবাসীদেরও মারধর করতে উদ্যত  হয় জওয়ানরা৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ঘটনার খবর পেয়ে কুলুবাড়ি  বিওপি থেকে বিএসএফের অ্যাসিস্টেন্ট কমানডেন্ট  ঘটনাস্থলে ছুটে আসেন৷ ঘটনার জন্য গ্রামবাসীদের কাছে ক্ষমা চান৷ ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন৷ তারপর  পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ এলাকাবাসীর অভিযোগ চোর ডাকাত ও পাচারকারীদের বিরুদ্ধে কোন  ব্যবস্থা নিচ্ছে না বিএসএফ৷ বরং নিরীহ মানুষকে আটক করে মারধর ও হয়রানি করে চলেছে বিএসএফের জওয়ানরা৷ এধরনের  ঘটনা বন্ধ করার জন্য জোরালো দাবি উঠেছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় যেখানে কাঁটাতারের বেড়ার কাজ এখন্য সম্পন্ন হয়নি সেসব এলাকা দিয়ে পাচার বানিজ্য চলছে৷ অনুপ্রবেশের মতো ঘটনাও ঘটে চলেছে প্রতিনিয়ত৷ অবিলম্বে বেড়ার কাজ সম্পন্ন করার জন্য দাবি তোলেছেন তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top