News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাওয়ে সিইএম নিরঞ্জন হোজাইয়ের বাড়িতে গুলিহামলা
Image

ডিমা হাসাওয়ে সিইএম নিরঞ্জন হোজাইয়ের বাড়িতে গুলিহামলা

9MMPISTOL copyহাফলং (ডিমা হাসাও জেলা, অসম), ০৯ জানুয়ারি, (হি.স.) : ডিমা হাসাও স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাইয়ের বাড়িতে গুলি হামলা হয়েছে| সিইএম-এর পরিবার সূত্রে জানা গেছে, জেলার দিয়ংমুখে তাঁদের নিজের বাড়িতে গতকাল রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ কে বা কারা ধারা গুলিবর্ষণ করেছে| তবে এই গুলি হামলায় কেউ হতাহত হননি বলেও সূত্র জানিয়েছে| এ-ঘটনায় এলাকা-সহ ওয়াকিবহাল মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| ঘটনার খবর পেয়ে দিয়ংমুখে সিইএম-এর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করার পাশাপাশি সশস্ত্র হামলাকারীদের আটক করতে তল্লাশি চালানো হয়েছে বলে প্রশাসনের এক সূত্র জানিয়েছে| সিইএম-এর বাড়ির বাথরুমের দেওয়ালে দশটি গুলির চিহ্ন তাঁরা পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ| প্রত্যক্ষদর্শী প্রদত্ত বিবরণের ভিত্তিতে পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল রাতে দুটি গাড়িতে এসে তড়িগতিতে গুলিবর্ষণ করে দ্রুতগতিতে গা-ঢাকা দিয়েছে| এখানে উল্লেখ করা যেতে পারে, ডিমা হাসাও স্বাশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাইয়ের বিরুদ্ধে বিজেপি-র দশ কার্যনর্বাহী সদস্য যখন বিদ্রোহ করে তাঁদের পুরনো ঘর কংগ্রেসে যোগদান করেছেন| দলবদল ও হোজাইয়ের বিরুদ্ধাচরণ এবং গতকাল রাতে গুলি হামলার ঘটনায় অন্য গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহল|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top