News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের ২৯২ কোটি টাকা চারমাসেও পৌঁছয়নি অসমের পঞ্চায়েতগুলিতে, রাজ্যকে দুষলেন কেন্দ্রীয়মন্ত্রী
Image

কেন্দ্রের ২৯২ কোটি টাকা চারমাসেও পৌঁছয়নি অসমের পঞ্চায়েতগুলিতে, রাজ্যকে দুষলেন কেন্দ্রীয়মন্ত্রী

nihal chandগুয়াহাটি, ৯ জানুয়ারি, (হি.স.) : মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মিথ্যাচারের স্বরূপ ফাঁস করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিহালচাঁদ| অসমের বিকাশ-বিরোধী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দিবারাত্র শরগোল তুলেন| মোদি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেন বলে অহরহ অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী গগৈ| মঙ্গলবার রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী রকিবুল হুসেনও মুখ্যমন্ত্রীর সুরে গান ধরতে এক সাংবাদিক সম্মেলন ডেকে কেন্দ্রের বিরুদ্ধে টাকা দিচ্ছে না বলে গাদা গাদা অভিযোগ তুলেছিলেন| সেই তরুণবাবু বা তাঁর মন্ত্রীরা যে কতটা মিথ্যাবাদী তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী নিহালচাঁদ| কেন্দ্রীয় সরকারের যাবতীয় নথিপত্র হাতে নিয়ে তিনি দেখিয়ে জানিয়েছেন, অসমের প্রত্যেক গ্রামের উন্নয়নখাতে গত ১৮ আগস্ট ২৯২ কোটি টাকা রিলিজ করা হয়েছে| এত টাকা হাতে পাওয়ার চার মাস পার হয়ে গেছে, এখনও এর কানাকড়ি একটি গ্রামপঞ্চায়েতেও গিয়ে পৌঁছয়নি| তাই অসমের গ্রামাঞ্চলের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে| অসমের অনুন্নয়নের জন্য খোদ রাজ্য সরকারই দায়ী বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিহালচাঁদ| জানান, কেন্দ্রীয় তহবিলের টাকা চারমাস আটকে রাখা অপরাধ, এজন্য কারণ দর্শাতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে| তিনি বলেন, গ্রামাঞ্চলের বিকাশই দেশের বিকাশ| এই ধারণা মাথায় রেখে এক্ষেত্রে কোনও গ্রাম যাতে পশ্চাদপদ না-থাকে সে-ব্যাপারে সকলকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| গ্রামের উন্নয়নের সঙ্গে কোনও আপস নয় বলেই ২৯২ কোটি টাকা অসম সরকারের হাতে তুলে দিয়েছিল কেন্দ্র| কিন্তু টানা চার মাসেও যদি এই টাকার সদব্যবহার না-হয় তাতে কেন্দ্রের দোষ কোথায় বলে পালটা প্রশ্ন তুলেছেন তিনি| নিজেরা টাকার অপপ্রয়োগ করে অহরহ টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকার কার স্বার্থে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বলেও নিহালচাঁদ বিস্ময় প্রকাশ করেছেন| কেন্দ্র-আবণ্টিত এতগুলি টাকা কেন চার মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিতে যায়নি সে-ব্যাপারে আগামী সাতদিনের মধ্যে সরকারিভাবে কারণ দর্শাতে বলেছেন তিনি| কেন্দ্রীয় মন্ত্রী জানান, নিয়ম হল, কেন্দ্রীয় সরকার প্রদত্ত টাকা রিলিজ করার পনেরো দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিতে পাঠানো| কিন্তু তা না-করে এতগুলি টাকা চারমাস ধরে কোথায় পড়ে রয়েছে, তা-ও এক রহস্য|
নিহালচাঁদের বক্তব্যের সত্যাসত্য এবং এর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি সাতদিনের মধ্যে জবাবদিহি করতে বাধ্য নন| কেন্দ্রের ডেডলাইন তিনি মানেন না| উলটো তাঁর নাকি কেন্দ্রকে ডেডলাইন দিতে হবে| তিনি কারও রক্তচক্ষু ভয় পাওয়ার ব্যক্তি নন| বলেন, অসমের বিশেষ মর্যাদা হরণ করে, এমজিএরেগা খাতে অনুদান বন্ধ করার পরও আমাকে রক্তচক্ষু?

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top