News Flash

  • Home
  • Uncategorized
  • টিভি অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ, গ্রেফতার রাখী সাওয়ান্তের ভাই
Image

টিভি অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ, গ্রেফতার রাখী সাওয়ান্তের ভাই

rakeshমুম্বই, ৯ জানুয়ারি (হি.স.): টিভি অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ ও তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল রাখী সাওয়ান্তের ভাইকে| ধৃতের নাম রাকেশ সাওয়ান্ত| `ঝঁাসি কি রাণি’, `শকুন্তলা’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন রিতু খন্না নামে এই অভিনেত্রী|
শুক্রবার রাতে ওশিয়ারার লোখন্ডবালা এলাকার একটি কফি শপে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন রিতু খন্না নামে এই অভিনেত্রী| সেখানে আগে থেকেই ছিলেন রাখী সাওয়ান্তের ভাই রাকেশ| তিনিও তাঁর বন্ধুদের সঙ্গে বসেছিলেন| রিতুর অভিযোগ, রাকেশ ও তাঁর বন্ধুরা অশ্লীল মন্তব্য করতে শুরু করেন| শুধু তাই নয়, রাকেশ ও তাঁর বন্ধুরা মোবাইলে রিতুর ছবি তুলতেও শুরু করেন বলে অভিযোগ|
রিতুর বয়ফ্রেন্ডের অভিযোগ, কফি শপে অনেক আগে থেকেই বসেছিলেন এক দম্পতি| রাকেশরা তাঁদের সঙ্গেও অভব্য আচরণ করেন| ওই দম্পতি কফিশপের ম্যানেজারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন| ওই সময় রিতু ও তাঁর বয়ফ্রেন্ড রোহিতও সেখানে যান| রিতুর বয়ফ্রেন্ড আরও জানিয়েছেন, রাকেশদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে কন্ট্রোল রুমে ফোন করে পুলিশ ডাকেন| পুলিশ এসে রাকেশকে গ্রেফতার করে|
পুলিশ জানিয়েছে, রাকেশ নেশাগ্রস্ত ছিলেন| পুলিশ প্রথমে দুই পক্ষের বক্তব্য শোনে| পরে রাকেশের বিরুদ্ধে রীতুর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে| পরে ব্যক্তিগত মুচলেকায় জামিন দেওয়া হয় রাকেশকে| তাঁর অবশ্য দাবি, তিনি নির্দোষ|| রাকেশ জানিয়েছেন, `রীতুকে আমি চিনি না, এর আগে কখনও দেখিনি|’

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top