News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

কল্যাণপুরে সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

tripuramapনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ কল্যাণপুর থানার আমতলীঘাট এলাকা থেকে আজ একটি সদ্যোজাত শিশুকে এক মহিলার হেপাজত থেকে উদ্ধার করা হয়েছে৷ শিশুটিকে চিকিৎসার জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শিশুটির মাতৃ পরিচয় জানা যায়নি৷ সংবাদ সূত্রে জানা যায়, এক বিধবা মহিলা আমতলীঘাট এলাকার রবি ওরাংয়ের বাড়িতে গতকাল রাতে আশ্রয় নেয়৷ রবি ওরাংয়ের স্ত্রী ধাইয়ের  কাজে অনেকটাই দক্ষ৷ বিধবা ঐ মহিলা প্রসব করানোর জন্যই রবি ওরাংয়ের বাড়িতে গিয়েছিলেন৷ যথারীতি রাতে একটি শিশু পুত্র ভূমিষ্ট হয়৷ শুক্রবার সকালে শিশু পুত্রটিকে রবি ওরাংয়ের বাড়িতে রেখেই পাশানি মা গা ঢাকা দেয়৷ তাতে বিপাকে পড়ে রবি ওরাংয়ের পরিবার৷ সদ্যোজাত শিশুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়৷  খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশও রবি ওরাংয়ের বাড়িতে ছুটে যায়৷ সেখান থেকে শিশুটিকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে শিশুটি সুস্থই রয়েছে৷ শিশুটিকে হোমে পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে৷ এদিকে রবি ওরাংকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, ঐ মহিলা নাকি গতকাল রাতে তার বাড়িতে আশ্রয় নিয়েছিল৷ মহিলার নামধাম জানাতে পারেনি রবি ও তার স্ত্রী৷ ঐ মহিলা মালাকার সম্প্রদায়ভুক্ত বলে তারা জানিয়েছে৷ মহিলা নিজেকে সিধাই এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে৷ অবশ্য বিস্তারিত কোন তথ্য তাদের কাছ থেকে জানা যায়নি৷ স্থানীয় মানুষের অভিযোগ রবি ওরাংয়ের বাড়িতে প্রায়ই অসামাজিক কাজকর্ম সংগঠিত হয়৷ রবি ওরাং এবং তার স্ত্রী ওঝা হিসেবে কাজ করে থাকে৷ এই পরিবারটিকে এলাকা ছাড়া করার জন্যও স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে৷ আজ ঐ বাড়ি থেকে সদ্য প্রসব হওয়া শিশু উদ্ধারের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরো চরম আকার ধারণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

৩ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি থেকে নতুন কর্মসংস্থান, রেশন সামগ্রী—মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তকে স্বাগত বিজেপির

আগরতলা, ৭ অক্টোবর:  রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের ৩ শতাংশ ডিআর বৃদ্ধি, বিভিন্ন…

ByByReshmi Debnath Oct 7, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top