News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনার অবসান, ইনক্রেডিবল ইন্ডিয়ার পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন অমিতাভ
Image

জল্পনার অবসান, ইনক্রেডিবল ইন্ডিয়ার পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন অমিতাভ

AmitabhBachchanনয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): যাবতীয় জল্পনার অবসান| ইনক্রেডিবল ইন্ডিয়া-র পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন| কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে অমিতাভকেও| সূত্রের দাবি, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আগামী তিন বছরের জন্য থাকছেন অমিতাভ|
এর আগে বিগত দশ বছর ধরে বেসরকারি সংস্থার মাধ্যমেই চুক্তি করা হত| এ বার সরাসরি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক বর্ষীয়ান এই বলিউড অভিনেতাকে ইনক্রেডিবল ইন্ডিয়া-র প্রচার কাজে নিযুক্ত করল| এ বিষয়ে বৃহস্পতিবার অমিতাভ জানিয়ে ছিলেন, `এখনও কেউ আমাকে এ বিষয়ে কিছু বলেননি| তবে আমি দেশের জন্য এই ধরনের প্রচারে কাজ করতে ভীষণভাবে আগ্রহি| আমি দেশের জন্য এই ধরণের প্রচারের কাজ আগেও অনেক করেছি| আমার কাছে এই প্রস্তাব এলে আমি খুব খুশিই হব|’ এর আগে বিগত দশ বছর আমির খান ছিলেন ইনক্রেডিবল ইন্ডিয়া-র প্রচারের মুখ| গত বুধবারই জানা যায়, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top