News Flash

  • Home
  • Uncategorized
  • নালগোন্ডায় আন্তর্জাতিক কিডনি চক্রের হদিশ, ধৃত ৪
Image

নালগোন্ডায় আন্তর্জাতিক কিডনি চক্রের হদিশ, ধৃত ৪

map andhra pradeshনালগোন্ডা, ৭ জানুয়ারি (হি.স.): আন্তর্জাতিক কিডনি চক্রের হদিশ মিলল অন্ধ্রপ্রদেশের নালগোন্ডায়| কিডনি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে চারজনকে| ধৃতদের মধ্যে একজন এজেন্ট ও বাকিরা দাতা| ধৃত এজেন্টের নাম কে সুরেশ| ২০১৪ সালের ডিসেম্বরে সে তার কিডনি বিক্রি করেছিল| বাকিদের নাম আবদুল হাফিজ, পি মহেশ এবং কে নরেশ| এরা প্রত্যেকে চড়া দামে তাদের কিডনি বিক্রি করেছে|
নালগোন্ডা পুলিশ সুপার বিক্রমজি দুগ্গল জানান, ধৃত সুরেশের বয়স ২২ বছর| সে হোটেল ম্যানেজমেন্টের ছাত্র| বিলাসবহুল জীবনযাত্রা উপভোগ করাই তার মুখ্য উদ্দেশ্য| আর সেই কারণেই সে নিজের নাম নথিভুক্ত করে টঢঞ্চঞ্চঞঠটঞঢঞ্চত্র.ঝণড্ড নামক একটি ওয়েবসাইটে| তারপর ২০১৪ সালের ডিসেম্বরে কলম্বোর একটি হাসপাতালে নিজের কিডনি বিক্রি করে সে|
এরপর কিডনিচক্রের ফাঁদ পেতে বসে সুরেশ| এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের কিডনি বিক্রি করেছে সে| প্রতিটি কিডনি বিক্রি হয়েছে ৫ লাখ টাকা করে| আর প্রতিক্ষেত্রেই ৫০,০০০ টাকা করে নিজের ভাগ বুঝে নিয়েছে সুরেশ| ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও অন্ধ্রপ্রদেশ মানব অঙ্গ প্রতিস্থাপন আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top