News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের দাম কত হবে, জট নিরসনে ঢাকায় বৈঠক ৯ই
Image

বিদ্যুতের দাম কত হবে, জট নিরসনে ঢাকায় বৈঠক ৯ই

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে মূল্য নির্ধারণে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামী ৯ জানুয়ারি সে দেশে যাচ্ছেন বৈঠক করার জন্য৷ মহাকরণ সূত্রে জানা গেছে, ঐ বৈঠকে রাজ্যের তরফে বিদ্যুৎমন্ত্রী মানিক দে ছাড়াও থাকবেন দপ্তরের বিশেষ সচিব এস কে রাকেশ, বিদ্যুৎ নিগমের সিএমডি এস কে রায়, এজিএম মহানন্দ দেববর্মা৷ এই বৈঠকে ভারত সরকারের তরফেও প্রতিনিধির অংশ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে৷
মহাকরণ সূত্রে আরো জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মহম্মদ আলি রাজ্য সরকারকে চিঠি দিয়ে বিদ্যুতের মূল্য নির্ধারণে বৈঠকের আবেদন জানিয়েছেন৷ এরপরেই কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রক এবং বিদেশমন্ত্রকের কাছে এই চিঠির বিষয়ে জানানো হয় রাজ্যের তরফে৷ তাতে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে গিয়ে বৈঠকের বিষয়ে মত দেয়৷ পাশাপাশি রাজ্যকে জানায়, বিদ্যুৎমন্ত্রীর নেতৃত্বে যে প্রতিনিধি দল বাংলাদেশ যাবেন সেখানে ভারত সরকারেরও প্রতিনিধি অংশগ্রহণ করবেন৷ ইতিমধ্যে এই বৈঠকের বিষয়ে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনও অবগত আছে৷
মূলত, ভারত সরকার বাংলাদেশকে ত্রিপুরা থেকে একশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে৷ কিন্তু মূল্য নির্ধারণ সংক্রান্ত জটিলতা নিয়ে এখনো বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়ে উঠছে না৷ ইতিমধ্যে দুই দেশের মধ্যে বিদ্যুৎ পরিবাহী লাইন সম্প্রসারণেরও কাজ সম্পন্ন হয়ে গেছে৷ পরীক্ষামূলকভাবে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে৷ কিন্তু বিদ্যুতের মূল্যনির্ধারণ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না দুই দেশ৷ ইতিমধ্যে বেশ কয়েকবার এনিয়ে বৈঠক হয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, আগামী ৯ জানুয়ারি ঢাকায় যে বৈঠক অনুষ্ঠিত হবে তাতে মূলত বিদ্যুৎ সরবরাহে মূল্য নির্ধারণ নিয়ে দর কষাকষি হবে৷ তবে, এই বৈঠকেই চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কিনা তা এখনই স্পষ্ট নয়৷
এদিকে, রাজ্যকে নেপকোর উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ নিয়ে মূল্য নির্ধারণেও জটিলতা দেখা দিয়েছে৷ মহাকরণ সূত্রে জানা গেছে, বর্তমানে নেপকো যে মূল্য দাবি করছে তা রাজ্যের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়৷ দিয়েছে৷ মহাকরণ সূত্রে জানা গেছে, বর্তমানে নেপকো যে মূল্য দাবি করছে তা রাজ্যের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়৷ পূর্বের প্রজেক্ট মূল্য অনুসারে বিদ্যুতের বিক্রয়মূল্য নির্ধারিত হলেই রাজ্য বিদ্যুৎ ক্রয় করবে বলে নেপকোকে জানিয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, বুধবার বিদ্যুৎ মন্ত্রীর সাথে নেপকোর সিএমডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে নতুন প্রজেক্ট মূল্য অনুসারে বিদ্যুতের বিক্রয়মূল্য নির্ধারণ করার বিষয়ে সওয়াল করেছেন সংস্থার সিএমডি৷ জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী মনারচকের প্রজেক্ট মূল্য হওয়ার কথা ছিল ৫০০ থেকে ৬০০ কোটি টাকা৷ কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকার উপর৷ স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিক্রয়মূল্য বাড়িয়ে দাবি করেছে নেপকো৷ তাতে রাজ্য সরকার জানিয়েছে, পূর্বের অনুযায়ী বিদ্যুতের বিক্রয়মূল্য নির্ধারণ করা হলেই নেপকোর কাছ থেকে বিদ্যুৎ কিনতে প্রস্তুত রাজ্য৷ জানা গেছে, এদিন নেপকোর সিএমডির নেতৃত্বে আট জনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ মন্ত্রী মানিক দে’র সাথে বৈঠক করেছেন৷ সূত্র অনুসারে জানা গেছে, এই বৈঠকে রাজ্য সরকারের দেনা মিটিয়ে দেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে নেপকো৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top