নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ সব ঠিকঠাক ছিল আনুষ্ঠানিক ঘোষণা হল আজ৷ বিজেপির নতুন সভাপতি হিসেবে বিপ্লব দেবের নাম ঘোষণা করে দলের সর্বভারতীয় সম্পাদক সুরেশ পূজারী৷ সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া চলছিল বেশ কিছুদিন যাবৎ৷ সভাপতি পদে প্রার্থী ছিলেন অন্তত ছয়জন৷ তারা ভুটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচনের জন্য দৌডঝাপও করেছেন৷ কিন্তু সব কিছুর মাঝেই জল ঢেলে দিয়ে নতুন প্রদেশ সভাপতি হিসেবে বিপ্লব দেবের নাম ঘোষণা করা হয়৷ এই ঘটনায় দলের অনেকেই ক্ষোভ ব্যক্ত করে বলেছেন তাহলে সাংগঠনিক নির্বাচনের নামে এত দৌড়ঝাপের কি সার্থকতা রইল৷ সুধীন্দ্র দাশগুপ্তের স্থলাভিষিক্ত হলেন বিপ্লব দেব৷
বিদায়ী সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত বলেছেন আমি বিজয়ের পথ করে দিয়েছি৷ শূন্য থেকে দল রাজ্যে অনেকটাই জায়গা করে নিয়েছে৷ পুর নির্বাচনে পনের শতাংশ ভোট পেয়েছি৷ এই সাফল্যের ধারায় নতুন সভাপতিকে সর্বোতভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি৷
বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেবই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















