News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণে অভিযুক্ত ওলা ক্যাবের চালককে গ্রেফতার
Image

ধর্ষণে অভিযুক্ত ওলা ক্যাবের চালককে গ্রেফতার

handcuffভোপাল, ৩ জানুয়ারি (হি.স.) : গ্রেফতার করা হল ধর্ষণে অভিযুক্ত ওলা ক্যাবের চালককে| গত ২৯ ডিসেম্বর ভোপালে ওই চালকের বিরুদ্ধে ওলার ভিতরেই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল| পয়লা জানুয়ারি ওই মহিলা থানায় অভিযোগ জানান| শনিবার ওই চালককে গ্রেফতার করা হয়েছে| ধৃত চালকের নাম দীপক বামানে|
অভিযোগকারিনী মহিলা একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন| ২৯ তারিখে বাড়ি ফেরার সময় একটি ওলা ক্যাব বুক করেন তিনি| হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নেয় ওই ক্যাব| কিছুক্ষণ পর বাইরাগড় ও গান্ধী নগরের মাঝামাঝি জায়গায় গাড়ি থামিয়ে দেয় ওই চালক| সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ|
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার বাড়ির কাছেই থাকে ধৃত চালক| ওই চালকের আর কোনও অপরাধের রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ|

Releated Posts

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top