News Flash

  • Home
  • প্রধান খবর
  • সর্বদলীয় বৈঠকে এনসিপিআই নেতাদের উপস্থিতি ঘিরে বিতর্ক, ওয়াকআউট ইন্ডিয়া জোটের
Image

সর্বদলীয় বৈঠকে এনসিপিআই নেতাদের উপস্থিতি ঘিরে বিতর্ক, ওয়াকআউট ইন্ডিয়া জোটের

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-এর প্রতিনিধিদের উপস্থিতির প্রতিবাদে বৈঠক থেকে ওয়াকআউট করল ইন্ডিয়া জোটের নেতারা। বিরোধীদের অভিযোগ, এনসিপিআই একটি অস্বীকৃত রাজনৈতিক দল এবং তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে অযোগ্যতা সংক্রান্ত আবেদন এখনও নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার সংসদ ভবনের অ্যানেক্স ভবনের প্রধান কমিটি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল-সহ এনডিএ-র একাধিক সাংসদ।

বিরোধী শিবিরের তরফে বৈঠকে যোগ দেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, এনসিপি (শরদচন্দ্র পওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে, আরএলডি সাংসদ রাজকুমার সাংওয়ান, সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাজি-সহ অন্যান্যরা।

তবে বৈঠক চলাকালীনই এনসিপিআই প্রতিনিধিদের উপস্থিতির প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়া জোটের নেতারা বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বলেন, “আজ কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, বাম দল এবং শিবসেনা (ইউবিটি)-সহ গোটা বিরোধী জোট বৈঠক থেকে ওয়াকআউট করেছে। কারণ তথাকথিত এনসিপিআই একটি স্বীকৃত রাজনৈতিক দল নয়। টেবিল অফিসের তালিকা অনুযায়ী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ২৮। এই ২০ জন বিদ্রোহী সাংসদের দলবদল এখনও স্পিকারের অনুমোদন পায়নি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া ২০টি অযোগ্যতা সংক্রান্ত আবেদন এখনও বিচারাধীন।”

তিনি আরও বলেন, “সংবিধানের ৯১তম সংশোধনের পরে আলাদা ব্লকের কোনও সুযোগ নেই। তাহলে সংসদীয় বিষয়ক মন্ত্রী কোন ভিত্তিতে এই ২০ জন বিদ্রোহী সাংসদকে আমন্ত্রণ জানালেন এবং তাঁরা কীভাবে এই বৈঠকে অংশ নিলেন? এরই প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।”

উল্লেখ্য, ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। তার ঠিক আগের দিন সর্বদলীয় বৈঠকে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবির তাদের আপত্তি স্পষ্টভাবে তুলে ধরল।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top