ইছামতীতে লঞ্চ চালালেন মমতা, গেলেন টাকির স্কুলে
উত্তর ২৪ পরগণা, ৩০ নভেম্বর (হি. স.) তিনদিনের সফরে মিনি সুন্দরবনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের পাশাপাশি জনতার সঙ্গেও…
হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাস্তাতেই মৃত্যু পুদুচেরি মন্দিরের বিখ্যাত হাতি লক্ষ্মীর
পুদুচেরি, ৩০ নভেম্বর (হি. স.) : প্রাতর্ভ্রমণে বেরিয়ে মৃত্যু হল পুদুচেরির বিখ্যাত মন্দির মানাকুলা বিনয়গড়ে মন্দিরের হাতি লক্ষ্মীর…
জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের গোপন ডেরার হদিস, মিলল বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
পুঞ্চ, ৩০ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গিদের গোপন ডেরার হদিস পেল সুরক্ষা বাহিনী। পুঞ্চ জেলার…
অতিরিক্ত শূন্যপদে চাকরিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট
কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) : কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। আগামী ৩০ ডিসেম্বর…
শৈত্যপ্রবাহে জবুথবু কাশ্মীর ও লাদাখ, দ্রাসের তাপমাত্রা কমে মাইনাস ৯.৬ ডিগ্রি
শ্রীনগর, ৩০ নভেম্বর (হি.স.): তাপমাত্রার পারদ ফের একটু চড়ল কাশ্মীর ও লাদাখে, তবুও শৈত্যপ্রবাহে জবুথবু ভূস্বর্গ। আগের দিনের…
টিকা পেলেন মাত্র ৬৪-হাজারের বেশি প্রাপক, ভারতে ২১৯.৯২-কোটি টিকাকরণ সম্পন্ন
নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২১৯.৯২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায়…
দিল্লির হাওয়া ফের খারাপ, শীতের মধ্যেও বাতাসের গুণগতমান বেড়ে পৌঁছল ৩৩২-এ
নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির হাওয়া ফের খারাপ। দিল্লিতে বাতাসের গুণগতমান বুধবারও খুব খারাপের পর্যায়ের পৌঁছে গিয়েছে।…
ফিরোজাবাদে কারখানায় আগুনে তিনটি শিশু-সহ মৃত ৬, প্রাণে বাঁচলেন আরও ৩ জন
ফিরোজাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদের একটি কারখানায় আগুন লেগে তাতে ঝলসে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩…
ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর ছিল আইনের শৃঙ্খলে, বাঁধন ভেঙেছেন প্রধানমন্ত্রী : অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর ছিল আইনের শৃঙ্খলে, একের পর এক বাঁধন ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…
শিবাজি পার্কের কাছে বস্তিতে আগুন লেগে ২০টি ঝুপড়ি ভস্মীভূত
মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার বিকেলে কোলহাপুর জেলার শিবাজি পার্কের কাছে ঝুপড়িগুলিতে আকস্মিক আগুনে ২০টি ঝুপড়ি ভস্মীভূত…
ঝালদায় পাতকুয়ো ধসে মাটি চাপা পড়ে মৃত মহিলা, ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার মৃতদেহ
ঝালদা, ২৯ নভেম্বর (হি.স.) : পাতকুয়ো ধসে মাটির নীচে চাপা পড়লেন এক গৃহবধূ। মঙ্গলবার ঘটনাটি ঘটার অন্তত ৯…
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কুমন্তব্য’, সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের বিজেপির
রতুয়া, ২৯ নভেম্বর (হি. স.) : দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন সাবিত্রী মিত্র।প্রতিবাদে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।মঙ্গলবার রতুয়া থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলে কটাক্ষ করেছেন সাবিত্রী মিত্র। এদিন থানার সামনে সাবিত্রী মিত্র’র কুশপুতুল দাহ করা হয়। তাঁকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। অবিলম্বে তাঁকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা সুকান্ত সিংহ, অর্ধেন্দুশেখর রায় প্রমুখ। এদিন পথে নামে বিজেপি যুব মোর্চা। মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে মালদা চাঁচল রাজ্য সড়ক অবরোধ করে সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। বিধায়কের গ্রেফতারের দাবিতে চলে স্লোগান।
একদিনে করোনা আক্রান্ত ৩
কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) : রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর । রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা নামল ৫- র নিচে । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩ । মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে । স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,২৮,৪৬৪ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ০ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৫৩১। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৯৬,৮৬২ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৮ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৪,৭৭৮ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৮২৬,৭০৬ ।
৩ কোটি টাকার মাদক সহ মিজোরামে ধৃত করিমগঞ্জের যুবক
আইজল, ২৯ নভেম্বর (হি.স.) : মাদক সামগ্রী সমেত মিজোরামে গ্রেফতার হয়েছে করিমগঞ্জের এক যুবক। আজ মঙ্গলবার মিজোরামের চাম্পাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১০,১০০টি ইয়াবা ট্যাবলেট সহ প্রায় এক কেজি পরিমাণের ব্রাউন সুগার। বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে, একটি সূত্রের খবরের উপর ভিত্তি করে চাম্পাই পুলিশের এক দল তল্লাশি চালায় কুরিয়ার কোম্পানির গাড়িতে। ওই গাড়িতে ইলেকট্রনিক হিটারের মধ্যে লুকিয়ে রাখা ছিল বৃহৎ পরিমাণর মাদক সামগ্রীগুলি। এর সঙ্গে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার ইসাবিলের বাসিন্দা জনৈক আব্দুল রৌফের পুত্র জামিল আহমেদকে। ধৃতের জবানবন্দি নিয়ে মাদক পাচারে জড়িত ভেংথালাঙ এলাকা থেকে সি হেমাঙ্গসংগা এবং ঝুরুসাঙ্গা নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। চাম্পাই পুলিশের জনৈক আধিকারিক জানান, তিনজনকেই এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। এখন মাদক কাণ্ডের ফরওয়ার্ড এবং বেকওয়ার্ড লিংক খতিয়ে দেখা হচ্ছে। মামলা রুজু হয়েছে চাম্পাই থানায়।








































