News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশায় রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন মনমোহন সামল, সুজিত কুমার ও বিজেপি সমর্থিত দিলীপ রায়
Image

ওড়িশায় রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন মনমোহন সামল, সুজিত কুমার ও বিজেপি সমর্থিত দিলীপ রায়

ভুবনেশ্বর, ৫ মার্চ : মনমোমহন সামাল, সুজিত কুমার এবং বিজেপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দিলীপ রায় বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি, উপমুখ্যমন্ত্রী কে ভি সিং দেও ও প্রাভতি পারিদা, বিজেপির ওড়িশা দায়িত্বপ্রাপ্ত নেতা বিজয়পাল সিং তোমার সহ শাসকদলের একাধিক শীর্ষ নেতা।

রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই তাঁরা রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীপত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনমোহন সামল জানান, ওড়িশার উন্নয়ন এবং জাতীয় স্বার্থকে সামনে রেখেই বিজেপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি জাতীয় স্তরে তুলে ধরা এবং ওড়িশার ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দলের মধ্যে সম্পূর্ণ ঐক্য রয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যসভা নির্বাচন নিয়ে বিরোধীদের বিভিন্ন রাজনৈতিক জল্পনা তিনি উড়িয়ে দিয়ে বলেন, বিজেপি ‘ধর্মনিরপেক্ষতা’ নিয়ে বিরোধীদের বক্তব্যের বদলে গঠনমূলক রাজনীতিতেই বিশ্বাসী। পাশাপাশি তিনি দাবি করেন, দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দিলীপ রায় সহজেই জয়লাভ করবেন।

মনোনয়ন জমা দেওয়ার পর দিলীপ রায় বলেন, এই নির্বাচনে লড়ার জন্য বিজেপি দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবিন, মুখ্যমন্ত্রী মোহন মাঝি এবং মনমোহন সামলসহ সকলকে ধন্যবাদ জানাই। আজ মনোনয়ন জমা দিয়েছি, আগামীকাল থেকে প্রচার শুরু করব। ২০০২ সালের মতোই সমর্থন পাব এবং নির্বাচনে জয়ী হব বলে আশা করছি।

উল্লেখ্য, মনমোহন সামল ২০০০ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রবীণ রাজনীতিবিদ দিলীপ রায় ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন এবং ২০০২ সালে পুনরায় নির্বাচিত হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক-এর জন্য বড় ধাক্কা সৃষ্টি করেছিলেন, কারণ সে সময় বেশ কয়েকজন বিধায়কের ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল।

অন্যদিকে, বর্তমান রাজ্যসভা সদস্য সুজিত কুমারের মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হতে চলেছে। তাঁকেই আবারও বিজেপি রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনীত করেছে। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্ব আবারও আমার ওপর আস্থা রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। বাবা-মায়ের আশীর্বাদ এবং যারা এতদিন আমাকে সমর্থন ও পথনির্দেশ দিয়েছেন তাঁদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্রদের তিন দাবি নিয়ে কোনও আপস নয়, গ্রেফতার বা হুমকিতেও আন্দোলন থেকে সরব না: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে জন্তর মন্তরে চলা আন্দোলনস্থলে শনিবার অনশনরত ছাত্রদের…

ByByNews Desk Jul 25, 2026

এসভিইপি-র সহায়তায় গড়ে উঠেছে ৪.৩২ লক্ষ গ্রামীণ উদ্যোগ, উপকৃতদের ৮৬ শতাংশই প্রান্তিক সম্প্রদায়ের: কেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): স্টার্ট-আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম (এসভিইপি)-এর আওতায় চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত দেশের গ্রামীণ…

ByByNews Desk Jul 25, 2026

এআই-নির্মিত ডিপফেক ভিডিও ঘিরে পুলিশে অভিযোগ পীযূষ গয়ালের, জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর সংসদের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের ভিডিও বিকৃত করে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top