News Flash

  • Home
  • দিনের খবর
  • ইছামতীতে লঞ্চ চালালেন মমতা, গেলেন টাকির স্কুলে
Image

ইছামতীতে লঞ্চ চালালেন মমতা, গেলেন টাকির স্কুলে

উত্তর ২৪ পরগণা, ৩০ নভেম্বর (হি. স.) তিনদিনের সফরে মিনি সুন্দরবনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের পাশাপাশি জনতার সঙ্গেও সারলেন আলাপচারিতা। শুনলেন তাঁদের অভাব অভিযোগও। হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামেও জলের সমস্যা রয়েছে বলে জানান এলাকাবাসী। দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে লঞ্চে চেপে নদীর পাড়ের গ্রামে পৌঁছেছিলেন মমতা। ইছামতী নদীতে লঞ্চের স্টিয়ারিং হাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।
টাকির খুদেদের এক স্কুলেও যান তিনি। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন উপহার। এরপর সোজা চলে যান গ্রামে। সেখানেও গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। তারপর চলে যান টাকি কলেজে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ঐতিহ্যশীল টাকি কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য এক কোটি টাকা দেবেন তিনি।

Releated Posts

ছত্তীসগড়ে নকশালদের বিস্ফোরক সরবরাহের মামলায় ৩ জনের সাজা

রায়পুর/নারায়ণপুর, ১১ আগস্ট (আইএএনএস): ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় নকশালদের জন্য বিস্ফোরক সরবরাহের মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও…

ByByNews Desk Aug 11, 2026

বিহারের খাগড়িয়ায় প্রসাদ খেয়ে অসুস্থ ১৬৫-র বেশি, হাসপাতালে ভর্তি বহু মানুষ

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের খাগড়িয়া জেলার মানসি থানার অন্তর্গত আমনি পঞ্চায়েতের হিয়াদাতপুর গ্রামে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে…

ByByNews Desk Aug 11, 2026

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top