News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২৬ এপ্রিল : ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।বলরাম কোবরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন।

এদিন তিনি বলেন , শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। বিরোধীদের পোলিং এজেন্ট দেওয়ার লোক পর্যন্ত নেই। এদিন তিনি আহ্বান করেন, এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়ার এবং গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট প্রদানের মধ্যে দিয়ে আগামীদিনে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে দাবি করেন তিনি।

এদিন তিনি নিজ সামাজিক মাধ্যমে বলেন, ভোট সকলের গণতান্ত্রিক অধিকার এবং জনগণের কণ্ঠস্বর, যাতে করে দেশে সুশাসন এবং উন্নয়ন মূলক কাজ বজায় থাকে। ভোটদান নির্বাচিত রাজনীতিবিদদের জনগণের প্রতি তাদের কর্মের জন্য দায়বদ্ধ রাখতে সাহায্য করে এবং আমাদের গণতন্ত্রের কাঠামো তৈরি করে। আজ তারই ফলপ্রসূ আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম যাতে করে সঠিক শাসক নির্বাচনের মাধ্যমে আমি দেশ ও দশের উন্নয়নের লক্ষ্যে নিজস্ব অবদান রাখতে পারি।

Releated Posts

জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাতদিনের কর্মশালা, এনইপি ২০২০-এর বাস্তব প্রয়োগের দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর আলোকে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার সঙ্গে বাস্তবমুখী অভিজ্ঞতাকে যুক্ত করার এক…

ByByReshmi Debnath Jul 31, 2026

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top