News Flash

  • Home
  • দিনের খবর
  • অতিরিক্ত শূন্যপদে চাকরিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট
Image

অতিরিক্ত শূন্যপদে চাকরিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট

কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) : কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। আগামী ৩০ ডিসেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ থাকবে, জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিকে গ্রামে স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিতে অনিহা নিয়ে বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি।

১৮ নভেম্বর নিয়োগপত্র দেওয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন বিচারপতি বসু। ২১ ডিসেম্বর অতিরিক্ত শূন্যপদ মামলার পরবর্তী শুনানি।

গত ১৮ নভেম্বর, কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার এবং কমিশনের ভূমিকা নিয়ে এদিনও প্রশ্ন ওঠে আদালতে। ওঠে বাম আমলে প্রাথমিক থেকে ইংরেজি শিক্ষা বাদ দেওয়ার প্রসঙ্গও।

সম্প্রতি ২০১৬ সালের কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্রার্থীদের পরীক্ষার ভিত্তিতে নিয়োগের তোড়জোড় করে কমিশন। অতিরিক্ত ৭৫০ শূন্যপদ তৈরি করে নিয়োগের প্রস্তুতি নেয়। কিন্তু তা নিয়ে দুর্নীতির অভিসন্ধির অভিযোগে মামলা হয়। বুধবার মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, এই অতিরিক্ত শূন্যপদ তৈরির অধিকার রাজ্যের নেই। কমিশন আগেই জানিয়েছিল, যাদের চাকরি বাতিল হয়েছে রাজ্যের তৈরি করা শূন্যপদে, তাঁদেরও যেন নিয়োগের অনুমোদন দেয় আদালত। রাজ্য সরকার জানায়, তারা এই অবস্থানের বিপক্ষে। অযোগ্যদের নিয়োগের পক্ষে তারা নয়।

এক চাকরিপ্রার্থীর মামলার ভিত্তিতে সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। পরবর্তীতে সেই মামলা ফের আদালতে উঠলে বিচারপতির প্রশ্নের মুখে পিছু হঠে স্কুল সার্ভিস কমিশন। বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগ করা হোক অতিরিক্ত শূন্যপদে, এই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কমিশন। ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ ছিল নিয়োগ।বুধবার ফের মামলাটি আদালতে ওঠে। নিয়োগে স্থগিতাদেশের মেয়াদ আরও এক মাস বাড়াল আদালত।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top