News Flash

  • Home
  • বিনোদন
  • লকডাউন সফলতায় শহরজুড়ে মাইকিং কলকাতা পুলিশের
Image

লকডাউন সফলতায় শহরজুড়ে মাইকিং কলকাতা পুলিশের

কলকাতা, ১৫ জুন (হি. স.): করোনা আবহে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেড়েছে কার্যত লকডাউনের সময়সীমা । আজ ১৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও গতকাল নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অপরদিকে লকডাউন সফলতায় অত্যন্ত কড়া প্রশাসন । যাতে শহরবাসী সঠিকভাবে লকডাউন পালন করে তার জন্য মঙ্গলবার শহরজুড়ে মাইকিং কলকাতা পুলিশের ।
বেশ কিছুদিন আগেই অত্যন্ত হারে বেড়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা । এরপরেই ফের রাজ্যজুড়ে  কড়া বিধিনিষেধ আরোপ করে রাজ্য সরকার । বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এখনও চলছে সেই কার্যত লকডাউন । লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস ও মেট্রো পরিষেবা । যদিও অপর দিকে বাজার, দোকান খোলা রাখার ক্ষেত্রে বেধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময় । জরুরী পরিষেবা ছাড়া রাস্তাঘাটে সাধারণ মানুষকে বেরোতে বারণ করা হচ্ছে । তবে, সেই সমস্ত বিষয়ে কড়া নজর কলকাতা পুলিশের । প্রতিনিয়ত শহরবাসীকে করোনা সচেতনতায় শহরবাসীকে সচেতন করা থেকে মাস্ক বিলি সবটাই করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে । মঙ্গলবার উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় কলকাতা পুলিশের তরফে চালানো হয় মাইকিং । মাইকিং করে বিনা কারণে রাস্তায় বেরোনো থেকে সঠিক সময় বাজার বন্ধ করে দেওয়ার জন্য এমনকি শহরবাসীকে মাস্ক পরার জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফে ।

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top