কলকাতা, ১৪ জুন (হি.স.) : ”কেন্দ্রের উদাসীনতার কারণে দেশের কৃষকরা দুর্দশায় রয়েছেন। তা আমাকে ব্যথিত করছে। আসুন, সমাজের মেরুদণ্ড কৃষক শ্রেণির উন্নয়নের স্বার্থে এক হয়ে লড়াই করি। তাঁদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হোক।”সোমবার সিঙ্গুর আন্দোলনের দশম বর্ষ পূর্তিতে টুইটে কার্যত আক্ষেপ প্রকাশ করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার রাজনৈতিক, সামাজিক ইতিহাসে সিঙ্গুর জমি আন্দোলন পা দিয়েছে ১০ বছরে। তবে এক দশক পরও দেশে কৃষকদের পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি, টুইটে তা ফের তুলে ধরে সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী । এ দিন দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী। ২০১১ সালের এই দিনই সিঙ্গুর জমি সুরক্ষায় বিল পাশ হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। প্রথম টুইটে তিনি সেদিনের ইতিহাসের কথা জানিয়েছেন। লিখেছেন, সেই ঘটনা বাংলার কৃষকজীবনে বড়সড় ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছিল। পরের টুইটে তিনি আজকের পরিস্থিতির কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী জানান, আজ কেন্দ্রীয় নীতি, কেন্দ্রের উদাসীনতা – এসবের কারণে দেশের কৃষকরা মোটেই ভাল নেই। তাঁদের দুর্দশা দেখে বেদনায় ভারাক্রান্ত হন মুখ্যমন্ত্রী। তারপরই তাৎপর্যপূর্ণভাবে কৃষক ঐক্যে জোর দিয়ে এই শ্রেণির আন্দোলনকে সমর্থনের জন্য সব পক্ষের কাছে বার্তা দিয়েছেন নেত্রী।

টুইট করে কৃষি ঐক্যে ফের জোর মুখ্যমন্ত্রীর
Releated Posts
নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…
নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…
ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব
আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…
রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ
আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…


















