News Flash

Image

টুইট করে কৃষি ঐক্যে ফের জোর মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৪ জুন (হি.স.) : ”কেন্দ্রের উদাসীনতার কারণে দেশের কৃষকরা দুর্দশায় রয়েছেন। তা আমাকে ব্যথিত করছে। আসুন, সমাজের মেরুদণ্ড কৃষক শ্রেণির উন্নয়নের স্বার্থে এক হয়ে লড়াই করি। তাঁদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হোক।”সোমবার সিঙ্গুর আন্দোলনের দশম বর্ষ পূর্তিতে  টুইটে কার্যত আক্ষেপ প্রকাশ করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার রাজনৈতিক, সামাজিক ইতিহাসে সিঙ্গুর জমি আন্দোলন পা দিয়েছে ১০ বছরে। তবে এক দশক পরও দেশে কৃষকদের পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি, টুইটে তা ফের তুলে ধরে সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী । এ দিন দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী। ২০১১ সালের এই দিনই সিঙ্গুর জমি সুরক্ষায় বিল পাশ হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। প্রথম টুইটে তিনি সেদিনের ইতিহাসের কথা জানিয়েছেন। লিখেছেন, সেই ঘটনা বাংলার কৃষকজীবনে বড়সড় ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছিল। পরের টুইটে তিনি আজকের পরিস্থিতির কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী জানান, আজ কেন্দ্রীয় নীতি, কেন্দ্রের উদাসীনতা – এসবের কারণে দেশের কৃষকরা মোটেই ভাল নেই। তাঁদের দুর্দশা দেখে বেদনায় ভারাক্রান্ত হন মুখ্যমন্ত্রী। তারপরই তাৎপর্যপূর্ণভাবে কৃষক ঐক্যে জোর দিয়ে এই শ্রেণির আন্দোলনকে সমর্থনের জন্য সব পক্ষের কাছে বার্তা দিয়েছেন নেত্রী।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top