News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগ সিপিএমের
Image

রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগ সিপিএমের

আগরতলা, ১২ জুন : মোহনপুর বিধানসভা কেন্দ্রের ২৩ গাওসভায় বিজেপির বাইক বাহিনী সিপিএমের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। মোহনপুর বিধানসভা এলাকার বিভিন্ন গাও সভায় বিরোধীদলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিলি করায় শুক্রবার দিনভর সিপিএম নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে শাসক দলের দুর্বৃত্তরা, অভিযোগ সিপিএমের। এ ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নের তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি।

ঘটনা নিয়ে শনিবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম নেতৃত্ব। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এর সঙ্গে সাক্ষাত করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। নেতৃবৃন্দ জানান শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরের কলকলিয়া গজারিয়া হরিণখোলা গ্রামে বিজেপি বাইক বাহিনী সিপিআইএমের লোকদের ওপর আক্রমণ করেছে । দলের পক্ষ থেকে অভিযোগ করেছেন পশ্চিম ত্রিপুরা সিপিআইএম রাজ্য সম্পাদক রতন দাস। তাদের অভিযোগ গতকাল তারা ত্রান বণ্টন করেছিল । মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছিলেন। সিপিআইএম থেকে কেন ত্রাণ বিতরণ করা হলো তার কৈফিয়ৎ তলব করতে গিয়েই বিজেপি বাইক বাহিনী আক্রমন সংগঠিত করেছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতৃবৃন্দ।রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার লক্ষ্যেই বিরোধীদলের ওপর এ ধরনের হামলা হুজ্জুতি শুরু করেছে বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। সবকিছু জেনেশুনেও পুলিশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। এর যোগ্য জবাব দিতে জনগণ প্রস্তুত হচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top