News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণে দিল্লির লাজপত নগর মার্কেটের শোরুমের ভয়াবহ আগুন
Image

নিয়ন্ত্রণে দিল্লির লাজপত নগর মার্কেটের শোরুমের ভয়াবহ আগুন

নয়াদিল্লি, ১২ জুন (হি. স.) : দীর্ঘ প্রায় ৪-৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দিল্লির লাজপত নগর মার্কেটের শোরুমের ভয়াবহ আগুন । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। এক দমকল অধিকর্তা জানিয়েছেন, প্রায় ১০০-রও বেশি দমকলকর্মী বর্তমানে কাজ করছে।
প্রসঙ্গত, শনিবার সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ দিল্লির লাজপত নগর মার্কেটে বিধ্বংসী আগুনে নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাজার। একটি জামাকাপড়ের শোরুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬টি ইঞ্জিন। পরে আগুন আশেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ায় আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।  মোট ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। শেষ খবর পাওয়া অবধি, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে দমকলকর্মীরা ল্যাডারের মাধ্যমে শোরুম ও আশেপাশের দোকনগুলিকে জল দিয়ে ঠান্ডা চেষ্টা করছেন। আশেপাশের দোকানগুলিকেও খালি করা হচ্ছে, যাতে দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুন আরও ছড়িয়ে না পড়ে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top