ইসলামাবাদ, ৭ জুন (হি.স.): পাকিস্তানের সিন্ধু প্রদেশে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন ও মিল্লাত এক্সপ্রেসের সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৩০ জন। দু’টি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন আরও ৫০ জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার রেতি ও ডাহারকি রেল স্টেশনের মাঝে। সোমবার সকালে লাহোর থেকে করাচি অভিমুখে যাচ্ছিল স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন, করাচি থেকে সারগোধা অভিমুখে যাচ্ছিল মিল্লাত এক্সপ্রেস। রেতি ও ডাহারকি রেল স্টেশনের মাঝে দু’টি ট্রেনের সংঘর্ষের জেরে মিল্লাত এক্সপ্রেস ট্রেনের বগিগুলি উল্টে যায়।
ঘোটকি ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ জানিয়েছেন, দু’টি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। মিল্লাত এক্সপ্রেসের বগিগুলি উল্টে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে অনেক সময় লেগেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ডেপুটি কমিশনার আরও জানিয়েছেন, “সংঘর্ষের জেরে ১৩-১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং ৬-৮টি বগি সম্পূর্ণ ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।
2021-06-07

