News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচে চিলির বিরুদ্ধে জয় অধরা আর্জেন্তিনার
Image

বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচে চিলির বিরুদ্ধে জয় অধরা আর্জেন্তিনার

বুয়েনস আইরেস, ৪ জুন (হি.স) : শুক্রবার বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচে চিলির বিরুদ্ধে ড্র করল আর্জেন্তিনা৷ ১-১ গোলে ড্র হয় এই খেলা।
লাতিন আমেরিকা অঞ্চলের  বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা।  প্রথমার্ধেই ম্যাচের দু’টি গোল হয়৷ ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্তাইন অধিনায়ক৷ কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেসিরা, মাত্র ১২ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় চিলি। স্যাঞ্জেজের দুরন্ত গোলে ম্যাচ ১-১ করে ফেলে চিলি৷ শেষ পর্যন্ত এই ফলাফলেই মাঠ ছাড়ে দুই দল৷
সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে প্রথম সুযোগ পায় চিলি। পঞ্চদশ মিনিটে এদুয়ার্দো ভারগাসের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও দুই দলই আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে। এর মধ্যেই ২৪ মিনিটে ঠাণ্ডা মাথায় স্পট-কিকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি।
কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্তিনা৷ ৩৬তম মিনিটে সমতা ফেরায় চিলি। চার্লেস আরানগেসের ফ্রি-কিকে গেরি মেদেলের দারুণ কাট ব্যাকে বল পান স্যাঞ্জেজে। ফাঁকা জালে বল পাঠানোর কাজটা করেন অনায়াসে করেন চিলির এই স্ট্রাইকার। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্তিনার বিপক্ষে এটাই প্রথম গোল সাঞ্জেজের

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top