বুয়েনস আইরেস, ৪ জুন (হি.স) : শুক্রবার বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচে চিলির বিরুদ্ধে ড্র করল আর্জেন্তিনা৷ ১-১ গোলে ড্র হয় এই খেলা।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। প্রথমার্ধেই ম্যাচের দু’টি গোল হয়৷ ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্তাইন অধিনায়ক৷ কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেসিরা, মাত্র ১২ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় চিলি। স্যাঞ্জেজের দুরন্ত গোলে ম্যাচ ১-১ করে ফেলে চিলি৷ শেষ পর্যন্ত এই ফলাফলেই মাঠ ছাড়ে দুই দল৷
সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে প্রথম সুযোগ পায় চিলি। পঞ্চদশ মিনিটে এদুয়ার্দো ভারগাসের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও দুই দলই আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে। এর মধ্যেই ২৪ মিনিটে ঠাণ্ডা মাথায় স্পট-কিকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি।
কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্তিনা৷ ৩৬তম মিনিটে সমতা ফেরায় চিলি। চার্লেস আরানগেসের ফ্রি-কিকে গেরি মেদেলের দারুণ কাট ব্যাকে বল পান স্যাঞ্জেজে। ফাঁকা জালে বল পাঠানোর কাজটা করেন অনায়াসে করেন চিলির এই স্ট্রাইকার। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্তিনার বিপক্ষে এটাই প্রথম গোল সাঞ্জেজের

বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচে চিলির বিরুদ্ধে জয় অধরা আর্জেন্তিনার
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















