News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন চলবে প্রাক বর্ষার বৃষ্টি
Image

উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন চলবে প্রাক বর্ষার বৃষ্টি

কলকাতা, ১ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন চলবে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও কোচবিহারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টা। কলকাতা ও সংলগ্ন এলাকায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বরং আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। মঙ্গলবার দেশে বর্ষা আগমনের নির্ধারিত দিন হলেও চলতি বছর যথাযথ সময়ে সেই মরশুম শুরু হচ্ছে না। তবে প্রাক বর্ষার বৃষ্টিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে দখিনা বাতাস ও দক্ষিণ-পশ্চিম বায়ুতে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বঙ্গোপসাগরে এগোচ্ছে সক্রিয় মৌসুমী বায়ুও। এর জেরেই রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে আগামী অন্তত ৫ দিন চলবে বৃষ্টি, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশ। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। সকাল থেকে আকাশের মুখ ভার, গুমোট আবহাওয়ায। দিনভর আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে সামান্য। এদিকে, মে মাসে রেকর্ড বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ আছড়ে পড়ার আগে এবং পরে তিন, চারদিনের বৃষ্টিপাতই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের কর্তারা।

আবহাওয়াবিদদের হিসেব অনুযায়ী, দিন দুই পরে মৌসুমী বায়ু ঢুকবে কেরলে। তারপর বোঝা যাবে, বঙ্গে কবে বর্ষার প্রবেশ ঘটবে। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে চলবে বৃষ্টি। 

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top