গড়চিরৌলি (মহারাষ্ট্র), ২১ মে (হি.স.): নকশাল-দমন অভিযানে বিরাট সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিট। মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার এটাপল্লির জঙ্গলে (পায়ডি-কোটমির মাঝে) মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে কমপক্ষে ১৩ জন মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে ১৩ জন মাওবাদীর দেহ উদ্ধার করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র ও মাওবাদীদের কিছু সামগ্রী উদ্ধার করেছেন জওয়ানরা।
নক্সাল রেঞ্জের ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, শুক্রবার দিনের আলো ফুটতেই মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়। জঙ্গলে মাওবাদীদের উপস্থিত খবর পেয়ে, একদিন আগে থেকেই অভিযান শুরু করেছিলাম আমরা। এখনও পর্যন্ত ১৩ জন মাওবাদীরা দেহ উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের খোঁজে জোর কদমে তল্লাশি চলছে। সূত্রের খবর, স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে একটি বৈঠক করার চেষ্টা করছিল কাসানসুর দালামের মাওবাদীরা। মাওবাদীরা গ্রামবাসীদের সঙ্গে দেখাও করেছিল। কিন্তু, শুক্রবার ভোরেই মাওবাদীদের সেই শিবির ধুলোয় মিশিয়ে দিয়েছেন সি-৬০ ইউনিটের কমান্ডোরা।

বড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের, গড়চিরৌলিতে নিকেশ ১৩ জন মাওবাদী
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…


















